ভালোবাসা দিবসে ভারতীয় গণমাধ্যমে এক প্রশ্নের জবাবে সুস্মিতা স্পষ্ট করে জানিয়ে দেন 'কোনো ভ্যালেন্টাইন নেই, আমি পুরোপুরি সিঙ্গেল। আপাতত কাউকে খুঁজছিও না
হারুন কিসিঞ্জার ছোট পর্দার পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত থাকলেও তার হাস্যরসাত্মক সংলাপ ও স্বতঃস্ফূর্ত অভিনয় এখনো দর্শকদের মনে গেঁথে আছে
বাংলা ব্যান্ডসংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাফিন আহমেদের জন্মদিন আজ
তিন দশকের দীর্ঘ পথচলায় ‘ও সনম’ থেকে শুরু করে আজকের ‘তু জানে হ্যায় কাহাঁ’ দীর্ঘ এই যাত্রায় সুরের জগতের একচ্ছত্র অধিপতি যার কণ্ঠে এক সময় বুঁদ হয়ে থাকত সংগীতপ্রেমীরা সেই লাকি আলি নারাজ নিজেকে ‘তারকা’ ভাবতে।
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত খুদে ভক্তের চিপস খাওয়ার অনুরোধ ফিরিয়ে দিয়ে পড়েছেন সমালোচনার মুখে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এমন দৃশ্য দেখে নেটিজেনদের মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়ার ।
সামাজিক মাধ্যমে অভিনেতা টোটা রায়চৌধুরীকে একটি ছবিতে দেখা গেছে একেবারে ভিন্ন লুকে। রহস্যময় চোখের চাহনিতে টাক মাথার টোটাকে দেখে চমকে গেছেন তার ভক্ত ও অনুসারীরা।
নির্মাতা জাকারিয়া সৌখিন জনপ্রিয় জুটি জোভান-নীহাকে নিয়ে এবার নির্মাণ করলেন ‘যে কথা হয়নি বলা’। বিশ্ব ভালোবাসা দিবসে সিএমভি’র ব্যানারে প্রচারিত হবে নাটকটি।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী প্রখ্যাত বাউল শিল্পী ও সংগীত সাধক সুনীল কর্মকারের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় এই গুণী শিল্পীর প্রয়াণকে দেশের সংস্কৃতি অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেন তিনি।
বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব চেক বাউন্স নিয়ে পরেছেন আইনি জটিলতায়। দীর্ঘদিনের চেক বাউন্স মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন এই অভিনেতা।
‘মানুষ ধরো, মানুষ ভোজ’ গানের প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার মারা গেছেন। বেশ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে কলকাতার টলিউড ইন্ডাস্ট্রিতে টেকনিশিয়ান ফেডারেশনের সংঘাতের জল গড়িয়েছে অনেক দূর। সম্প্রতি সুপারস্টার দেব বড় ভাই ও সহকর্মী হিসেবে অনির্বাণের ওপর দীর্ঘদিনের ‘অলিখিত নিষেধাজ্ঞা’ কাটাতে হাতজোড় করে ক্ষমা চেয়েছিলেন
ব্যক্তিজীবনের ভয়ংকর ঝড়,লাগাতার আইনি লড়াই,সমাজের তীক্ষ্ণ প্রশ্নবাণ পেরিয়ে দীর্ঘ নীরবতা ভেঙে বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী প্রস্তুত আবারও নিজের জায়গা ফিরে পেতে। অভিযোগ, বিতর্ক আর মানসিক লড়াইয়ে বলিউডের আলোঝলমলে জগৎ থেকে প্রায় অদৃশ্য হয়ে গিয়েছিলেন তিনি ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর। তবে বড় পর্দার চেনা ফ্রেমে নয়,ওটিটি প্ল্যাটফর্মের হাত ধরেই শুরু হলো তার প্রত্যাবর্তনের নতুন গল্প।
"সাফা কবির কবে বসছেন বিয়ের পিঁড়িতে"সহকর্মীরা অনেকেই সংসারী হওয়ায় বারবার এই প্রশ্ন বাণ ধেয়ে আসে তার দিকে। বিয়ে নিয়ে তার কোনো তাড়াহুড়ো নেই জানিয়ে অভিনেত্রী বলেন,বয়স বাড়ছে বা লোকে কী বলবে এসব ভেবে তিনি জীবনসঙ্গী বাছতে রাজি নন তিনি।
প্রয়াত মা মোনা শৌরীর জন্মবার্ষিকীতে এক আবেগঘন পোস্টে অর্জুন বলেন," তোমাকে খুব মনে পড়ে আজকাল জীবন আমার সঙ্গে কিছুটা নিষ্ঠুর হয়ে উঠেছে।" ঐ পোস্টে প্রাক্তন প্রেমিকের প্রতি সহমর্মিতা প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন মালাইকা।