প্রয়াত মা মোনা শৌরীর জন্মবার্ষিকীতে এক আবেগঘন পোস্টে অর্জুন বলেন," তোমাকে খুব মনে পড়ে আজকাল জীবন আমার সঙ্গে কিছুটা নিষ্ঠুর হয়ে উঠেছে।" ঐ পোস্টে প্রাক্তন প্রেমিকের প্রতি সহমর্মিতা প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন মালাইকা।
বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা নাম লিখিয়েছেন অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক জগতে। আর মালাইকা মানেই নানা আলোচনা। তাই মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার রেস্তোরাঁ ‘স্কারলেট হাউজ’ এখন আলোচনায় সাধারণ খাবারের চড়া মূল্য নিয়ে। মেনুতে এক প্লেট খিচুড়ির দাম ৫৫০ রুপি রাখা নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা।
দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর মুম্বাইয়ের এক অনুষ্ঠানে হাজির হয়ে যেন মুহূর্তেই সব আলো টেনে নেন নিজের দিকে। আড়াল নয়, লুকোচুরি নয় উন্মুক্ত বেবি বাম্প নিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ভক্তদের সামনে তুলে ধরেন জীবনের নতুন অধ্যায়ের গল্প। শুধু উপস্থিতি নয়, সেই সঙ্গে নিজের শারীরিক অবস্থার কথাও ভক্তদের জানান এই সুন্দরী।
বি-টাউনের অলি-গলিতে কান পাতলেই শোনা যেত বীর পাহাড়িয়া ও তারা সুতারিয়ার রোমান্সের খবর। আদর জৈনের সঙ্গে বিচ্ছেদের পর তাদের জমে ওঠা রসায়নে এবার ভাটার টান। বীরের জন্মদিনের পার্টিতে অভিনেত্রী তারার রহস্যজনক অনুপস্থিতি সেই ইঙ্গিতই দিচ্ছে। এপি ধিলোঁর সঙ্গে তারার ঘনিষ্ঠতাই কাল হয়ে দাঁড়িয়েছে এই সম্পর্কে।
বলিউড অভিনেতা আমির খান ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের পৈতৃক নিবাসে করেছেন আকস্মিক সফর। অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে অবসরের ঘোষণার রেশ কাটতে না কাটতেই আমিরের এই আকস্মিক সফর নিয়ে বিনোদন জগতে শুরু হয়েছে নতুন গুঞ্জন।
ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর ‘হত্যাচেষ্টা’র অভিযোগে ভাটারা থানায় ফারিয়াকে আসামি করে মামলা করা হয়। মামলার নথিতে আওয়ামী লীগের রাজনীতির অন্যতম অর্থ জোগানদাতা হিসেবেও উল্লেখ করে গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
‘তেরে নাম’ রোমান্টিক-ট্রাজেডি সিনেমায় সালমান খানের ‘রাধে মোহন’ চরিত্র কাদিঁয়েছিল লাখো দর্শক। ২৩ বছর পর প্রেক্ষাগৃহে ফিরছে কলেজ পড়ুয়া এক শান্ত মেয়ের জন্য কলেজের সিনিয়রের উন্মাদনায় ভরা প্রেমের ‘তেরে নাম’।
সংগীত বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের আসরে প্রধান পুরস্কারগুলোতে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় শিল্পী ব্যাড বানি, কেনড্রিক লামার, বিলি আইলিশ এবং লেডি গাগা।
দক্ষিণী মেগাস্টার রাম চরণ ও উপাসনা কোনিদেলার ঘরে কোল আলো করে এলো একটি ছেলে ও কন্যাসন্তান। রাম চরণের স্ত্রী উপাসনা যমজ সন্তানের জন্ম দিয়ে দ্বিতীয়বার বাবা হবার আনন্দ দিলেন রাম চরণকে ।
লিউড নির্মাতা রোহিত শেঠির বাড়িতে মধ্যরাতে গুলির দায় স্বীকার করে স্যোশাল মিডিয়ায় সরাসরি হত্যার হুমকিও দিয়েছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। এ ঘটনায় বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই স্পষ্টভাষী আর বিতর্কের তুঙ্গে। ফলে হরহামেশাই বেশ সমালোচনার জন্মও হয় তাকে ঘিরে। সম্প্রতি স্বস্তিকার এক মন্তব্যকে ঘিরে স্যোশাল মিডিয়া জুড়ে চলছে ঝড়।
সাইফ চন্দন পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। জনপ্রিয় দুই তারকা আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফের জুটি বেঁধেছেন।
বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানা দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় দুই তারকার বিয়ের গুঞ্জন অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে
সিরিয়ার প্রবীণ এবং জনপ্রিয় অভিনেত্রী হুদা শারাউই নিজ ফ্ল্যাটে খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। প্রাথমিক ধারণা অনুযায়ী, তিনি ভোর ৫টা থেকে ৬টার মধ্যে খুন হন।
ঢালিউড সিনেমায় একসময়ের জনপ্রিয় জুটি নাইম-শাবনাজ অভিনয় থেকে দূরে রয়েছেন সংসার জীবনে ব্যস্ততার কারণে। গত বছরের ২৪ ডিসেম্বর তাদের বড় মেয়ে মাহাদিয়া নাঈমের বিয়ের আনুষ্ঠানিকতার সুখবরটি স্যোশাল মিডিয়ায় নিশ্চিত করেছেন এ জুটি।