| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যাহা রটে তা কিছুটা বটে

কথায় আছে যাহা রটে তা কিছুটা বটে। অবশেষে জাস্ট ফ্রেন্ড গুঞ্জন সত্যি করে বিয়ে করছেন জেফার-রাফসান। রাফসানের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পরই চর্চায় আসে কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাবের দীর্ঘদিন ধরে চলা প্রেমের কাহিনী।

বিস্তারিত...

শিল্পীদের শীতবস্ত্র উপহার দিলেন মুক্তি

চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি হাড়কাঁপানো শীতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অল্প আয়ের শিল্পীদের পাশে দাঁড়ালেন। শিল্প সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে ব্যক্তিগত উদ্যোগে সহকর্মীদের শীতবস্ত্র উপহার দিয়েছেন তিনি।

বিস্তারিত...

‘টক্সিক’, টিজারে অশ্লীলতার অভিযোগ

‘কেজিএফ’খ্যাত তারকা যশ বহুল প্রতীক্ষিত ‘টক্সিক’ সিনেমা নিয়ে আবারও পর্দায়। সিনেমার টিজার ও পোস্টারে প্রকাশ পাওয়া নারী চরিত্রদের নিয়ে এরমধ্যেই শুরু হয়েছে আলোচনা। তবে এই আলোচনা এবার রূপ নিয়েছে বিতর্কে। ৮ জানুয়ারি ‘টক্সিক’ সিনেমার টিজার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক, সমালোচনা। কর্ণাটক রাজ্য মহিলা কমিশনে আম আদমি পার্টির মহিলা শাখা আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে টিজারে অশ্লীল দৃশ্য প্রদর্শনের অভিযোগ তুলে।

বিস্তারিত...

ফিরলেন ডলি জহুর ১৫ বছর পর

ঢালিউডের নন্দিত অভিনেত্রী ডলি জহুর রেদোয়ান রনি পরিচালিত নতুন সিনেমা ‘দম’-এর মাধ্যমে প্রায় ১৫ বছর পর ফিরছেন চলচ্চিত্রে। ২০১১ সালে সর্বশেষ তাকে সিনেমায় দেখা গিয়েছিল। মাঝেমধ্যে নাটকে অভিনয় করলেও দীর্ঘ সময় চলচ্চিত্র থেকে দূরে থেকেছেন তিনি।

বিস্তারিত...

কটাক্ষের শিকার হেমা মালিনী

‘ড্রিম গার্ল’হেমা মালিনী বলিউড মেগাস্টার ধর্মেন্দ্রর মৃত্যুর পর থেকে ছিলেন অন্তরালে। তার এ বিষণ্ণতা যেমন ভক্তদের মন ছুঁয়েছিল তেমনি ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চে হাজির হয়ে সমালোচনার মুখে পড়ে প্রশংসা কুড়ানোর বদলে কুড়িয়েছেন কটাক্ষ।

বিস্তারিত...

অস্কারে মনোনীতদের নাম ঘোষণা ২২ জানুয়ারি

সকাল ৯টা থেকে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ১১,০০০ সদস্যের ভোট গ্রহণ শুরু করেছে। ১৬ জানুয়ারী বিকাল ৫টা পর্যন্ত ভোট চলবে এবং ভোটাধিকারীরা ১৯টি বিভিন্ন শাখায় ভোট দিতে পারবেন। মনোনীতদের নাম ২২ জানুয়ারী ঘোষণা করা হবে।

বিস্তারিত...

প্রেম করছেন নোরা ফাতেহি

শোনা যাচ্ছে, বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি মরক্কোর বিশ্বখ্যাত ফুটবলার আশরাফ হাকিমির প্রেমে মজেছেন। একটি ফুটবল ম্যাচে নোরার উপস্থিতি এবং সোশ্যাল মিডিয়াতে তাদের পারস্পরিক কর্মকাণ্ড নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা।

বিস্তারিত...

‘আপত্তি’ কাটিয়ে রাজ মিম

রুপালি পর্দায় ফিরছেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম দীর্ঘদিনের আগের মান-অভিমান, ফেসবুক যুদ্ধ আর ব্যক্তিগত তিক্ততা শেষে। রাজের প্রাক্তন স্ত্রী পরীমণির ‘তীব্র আপত্তি’ ও ঘর ভাঙার আশঙ্কায় পথচলা থেমে গিয়েছিল এ জুটির। সেই আলোচিত জুটি সব বাধা পেরিয়ে পর্দায় রসায়ন জমাতে আসছে।

বিস্তারিত...

বলিউডে রানির তিন দশক

রানি মুখার্জি বলিউডের অন্যতম সফল জনপ্রিয় অভিনেত্রী। দেখতে দেখতে রানি মুখার্জি বি-টাউনে অতিক্রম করে ফেললেন ৩০ বছর। সময় বদলেছে, এসেছে ট্রেন্ডের ভিন্নতা তবুও অভিনয় দক্ষতা আর চরিত্রের গভীরতায় তিন দশক ধরে দর্শকের হৃদয়ে আজও প্রশংসায় রয়েছেন তিনি। ক্যারিয়ারের এই তিন দশক পূর্তি উপলক্ষে ভক্তদের চমকে দিতে মুক্তি পেতে চলেছে তার অভিনীত সিনেমা মর্দানি’ ফ্র্যাঞ্চাইজের তৃতীয় কিস্তি ।

বিস্তারিত...

অমরীশকে নীরব শ্রদ্ধা জ্যাকির

লিউডের খলনায়ক কিংবদন্তি অমরীশ পুরীর ২১তম মৃত্যুবার্ষিকী আজ। অভিনেতা জ্যাকি শ্রফ সামাজিক মাধ্যমে এক আবেগঘন নীরব শ্রদ্ধা নিবেদন করেছেন প্রিয় সহকর্মীর প্রয়াণ দিবসে।

বিস্তারিত...

‘দৌলতদিয়া যৌনপল্লি’

নির্মাতা রাশিদ পলাশের নতুন সিনেমা ‘রঙবাজার’র ট্রেলার প্রকাশ্যে এলো। ৪০০ বছরের পুরোনো যৌনপল্লীর গল্পে গড়ে উঠেছে সিনেমাটি। প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের সোশ্যাল হ্যান্ডেলে গতকাল রোববার তা প্রকাশিত হয়। শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া সিনেমাটির ট্রেলার প্রকাশ করে নির্মাতা জানালেন একটি যৌনপল্লিকে কেন্দ্র করে নানা দ্বন্দ্ব-সংঘাতে জড়িত সেখানকার ক্ষমতাসীনদের নিয়ে ১ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ঝলক দেখানো হয়েছে।

বিস্তারিত...

এক অঞ্চলের শিল্পী

শেখ সোলায়মান ও রাকিব গান গেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদিকে ফাহিমা আহমেদ শিফা সরব দোতারায়। আর জনপ্রিয় কণ্ঠশিল্পী লুৎফর হাসান যুক্ত হয়েছেন এই তিন তরুণের সঙ্গে। তাদের নিয়ে তরিকের সংগীতায়োজনে ‘ভালোবাসার সীমা নাই’ শিরোনামে গানচিত্র নির্মাণ সম্পন্ন হয়েছে।

বিস্তারিত...

‘ট্রাইব্যুনাল’-এ তারিক আনাম

২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন দিয়ে আগুনে জ্বালিয়ে তাকে পুড়িয়ে মারার ঘটনাটি সারাদেশে তোলপাড় সৃষ্টি করেছিল।সিনেমাটোগ্রাফার, চিত্রনাট্যকার ও নির্মাতা রায়হান খান সেই সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত করতে যাচ্ছেন সিনেমা ‘ট্রাইব্যুনাল’। আর এতে দেশের শক্তিমান অভিনেতা তারিক আনাম খান থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

বিস্তারিত...

আদালতে মেহজাবীন

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীকে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হুমকি ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় অব্যাহতি দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. আদনান জুলফিকার শুনানি শেষে তাদের জামিন মনজুর করেন।

বিস্তারিত...

প্রথম গোল্ডেন গ্লোব জয় টিমোথি চালামেটের

পুরস্কার গ্রহণ করে চালামেট বলেন,‘যা আছে তার জন্য সর্বদা কৃতজ্ঞ থাকো।’ অতীতে আমার বাবার এই কথাটি আমাকে মাথা উঁচু করে খালি হাতে অনুষ্ঠান থেকে ফিরে যাওয়ার সময় শক্তি জুগিয়েছে। এই মুহূর্তকে আরো মধুর করে তুলেছে সেসব অভিজ্ঞতা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪