চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে্র পাওয়ার কারের আগুন নিয়ন্ত্রণে
চাঁদপুরের ফরিদগঞ্জে কবরস্থানের গাছ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় আলী হায়দার (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করেছে পুলিশ।
কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় ১২ জনের মৃত্যু ও ২৫ জন আহত হওয়ার ঘটনায় রেলক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত গেটম্যান মো. হেলালকে (৪১) গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই রেলক্রসিংয়ে দায়িত্বরত দুই গেটম্যানই ঘটনাস্থলে ছিলেন না এবং পরে তারা পালিয়ে যান।
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবস আজ। তাই নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষেরা প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন। চাঁদপুর লঞ্চঘাটে স্বাভাবিক সময়ের চেয়ে অনেকটাই বেড়েছে যাত্রীর সংখ্যা
কুমিল্লার লালমাই উপজেলায় এক এতিম শিশুর ওপর সৎ মায়ের নির্যাতনের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হৃদয়বিদারক একটি ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে অভিযুক্ত সৎ মাকে সতর্কতামূলক মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামে মঙ্গলবার (২৪ মার্চ) সকালে দুই পক্ষের সংঘর্ষে আক্তার মিয়া ও হাবিব মিয়া নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ডায়াবেটিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর ১৮ বছর বয়সী তানজিনা আক্তার মারা যাওয়ার ঘটনা ঘটেছে। মৃত তানজিনা রূপসা দক্ষিণ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে এই ঘটনা ঘটে।
নোয়াখালী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ ঈদের পর প্রথম কর্মদিবসে মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৮টা ৫২ মিনিটে জেলা পরিষদ কার্যালয়ে প্রবেশ করে অফিস সময় সকাল ৯টার মধ্যে উপস্থিত না হওয়া কর্মকর্তা-কর্মচারীদের ডেকে সতর্ক করেন প্রশাসক
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক কলেজছাত্রী সহপাঠীর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (২২ মার্চ) উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানী জিরা ও একটি ট্রাক জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
কুমিল্লায় পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাস-ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় দুই গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে
১৬টি অলিভ রিডলে কচ্ছপ কক্সবাজারের টেকনাফ সৈকতে একদিনে ১ হাজার ৭৩৩টি ডিম পাড়ার পর আবার সাগরে ফিরে যায়
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাতার প্রবাসী মো. সোলায়মান নিহত হয়েছেন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় বিএনপি নেতা প্রকৌশলী ওসমান (৪২) ও তার মা আছিয়া বেগম (৭০) গুরুতর আহত হয়েছেন।