| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কুমিল্লায় ভোটকেন্দ্রে সাতটি ককটেল বিস্ফোরণ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলাকালে বৃহস্পতিবার দুপুর ১২টায় কেন্দ্রে একের পর এক সাতটি ককটেল বিস্ফোরণ ঘটানো হলে ভোটাররা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটতে শুরু করেন।

বিস্তারিত...

হাতিয়ায় ‘পিচ্চি আজাদ’-এর অনুসারীর হামলায় সাংবাদিক জখম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সংবাদ সংগ্রহের সময় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ উঠেছে। এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলচালক সাকিবও হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে এ হামলার ঘটনা ঘটে।

বিস্তারিত...

জোর করে সিল মারার পাঁয়তারা করেছে : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ৮টি ভোটকেন্দ্রে বিএনপি জোট সমর্থিত প্রার্থী জোনায়েদ আল হাবিবের সমর্থকরা জোর করে ব্যালটে সিল মারার পাঁয়তারা করেছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিস্তারিত...

ভোট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ৭টা ৪০ মিনিটে কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

বিস্তারিত...

ইতিহাসের বাক বদলানো শুরু হয়েছে : সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়ায় নিজ কেন্দ্রে ভোট দিয়ে বলেন, ইতিহাসের বাক বদলানো শুরু হয়েছে, আমি লাইনে সবার সঙ্গে দাঁড়িয়ে ভোট দিলাম। এখানে সবাই এখন নিজের ভোটাধিকার নিয়ে সচেতন।

বিস্তারিত...

দীর্ঘ অপেক্ষার পর সুন্দর পরিবেশ পেয়েছি : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লক্ষ্মীপুর পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন তিনি।

বিস্তারিত...

সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে থানায় এজাহার

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোটারদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সাবেক সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল আহসান মুন্সী এবং ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের বিরুদ্ধে রাইসুল ইসলাম আখন্দের থানায় এজাহার।

বিস্তারিত...

দাঁড়িপাল্লার অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ

কক্সবাজারের টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজির পাড়া ফুটবল মাঠ এলাকায় এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিস্তারিত...

কক্সবাজারে ২৮ হাজার ৬৩০ জনের পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে সর্বমোট ২৮ হাজার ৬৩০টি পোস্টাল ভোট গ্রহণ করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও পোস্টাল ভোট কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইরফান উল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

বিস্তারিত...

ধারালো অস্ত্রের আঘাতসহ যুবদল কর্মীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়কের পাশ থেকে জোবায়ের হোসেন (২৭) নামে এক যুবদল কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের অন্তত চার স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বিস্তারিত...

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নিরাপত্তা জোরদার

কক্সবাজারে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে লক্ষ্যে রোহিঙ্গা ক্যাম্পসহ পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত যৌথবাহিনীর প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

বিস্তারিত...

পুকুর সেঁচতেই একাধিক পিস্তল, বন্দুক ও ধারালো অস্ত্র

ভারত সীমান্তবর্তী এলাকা কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় একটি পুকুর সেঁচে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে কটকবাজার এলাকা থেকে সাড়ে ৩০০ মিটার দূরে কবরস্থানসংলগ্ন একটি পুকুরে শ্যালো মেশিন ব্যবহার করে একটি পুকুর সেঁচে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বিস্তারিত...

বঙ্গোপসাগরে দুই ট্রলারের সংঘর্ষে জেলে নিহত, নিখোঁজ আরও একজন

বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় দুটি ফিশিং ট্রলারের সংঘর্ষে এক জেলে নিহত হয়েছেন এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

পর্তুগাল যেতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ বাংলাদে‌শি

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বিজিবি সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, চোরাচালান প্রতিরোধ এবং নিয়মিত জনসচেতনামূলক সভার মাধ্যমে স্থানীয় জনসাধারণকে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া নির্বাচন চলাকালীন দুষ্কৃতিকারীরা যেন দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে সেই লক্ষ্যে বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে বিজিবি।

বিস্তারিত...

চট্টগ্রাম বন্দরের লাগাতার ধর্মঘট সাময়িক স্থগিত

চট্টগ্রাম বন্দরের লাগাতার ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪