| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নোয়াখালীতে এনসিপি প্রার্থীর প্রধান এজেন্টকে কুপিয়ে জখম

আহত ব্যক্তি হলেন মো. মনির হোসেন। তিনি নোয়াখালী-২ আসনের (সেনবাগ–সোনাইমুড়ী) ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এবং এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও আন্তর্জাতিক সেলের প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়ার প্রধান এজেন্ট। মনির হোসেন সেনবাগ উপজেলার ৩নং ডুমুরিয়া ইউনিয়নের ২নং মতইন ওয়ার্ড কেন্দ্রের প্রধান এজেন্ট এবং মতইন গ্রামের আবদুর রবের ছেলে।

বিস্তারিত...

যৌথবাহিনীর অভিযানে ক্যাম্পের বাইরে থাকা এক হাজার রোহিঙ্গা আটক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের উখিয়া উপজেলায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী। এ অভিযানে অন্তত এক হাজার রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

বিস্তারিত...

অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে রোববার (৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। এতে বন্দরের অপারেশনাল কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে।

বিস্তারিত...

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার মৃত্যু

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা আফনান সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ দিন পর শনিবার (৭ ফেব্রুয়ারি) চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।

বিস্তারিত...

রোববার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতি: স্কপ

চট্টগ্রাম শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক পদক্ষেপ বন্ধ না হলে রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছে।

বিস্তারিত...

বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে দুইজন রোহিঙ্গা নাগরিক এবং তিনজন স্থানীয় বাসিন্দা রয়েছেন।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে ৩৬৭টি ভোটকেন্দ্রে ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাঙ্গামাটিতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছে। রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলার তিনটি সংসদীয় আসনের ৩৬৭টি ভোটকেন্দ্রে ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিজিবির এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

প্রেসমালিকের স্বীকারোক্তি জামায়াত নেতার নির্দেশে ‘ভোটের সিল’ বানান

লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ছয়টি সিল উদ্ধারের ঘটনায় গ্রেফতার প্রিন্টিং প্রেসের মালিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বুধবার বিকেলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ সময় তিনি ভোটের সিল তৈরির নির্দেশদাতার নাম প্রকাশ করেন।

বিস্তারিত...

নৌপরিবহন উপদেষ্টার গাড়ি আটকে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম বন্দর শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কার্যত অচল রয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সমস্যা সমাধানে জরুরি বৈঠকে অংশ নিতে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বন্দরে পৌঁছালে বন্দরের ৪ নম্বর গেটে তার গাড়িবহর আটকে বিক্ষোভ করেন শ্রমিকরা।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে অবৈধ ভোটের সিল জব্দ: দুইজনের নামে মামলা, একজন গ্রেফতার

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ভোটের ছয়টি সিল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতারসহ দুইজনের নামে মামলা দায়ের করা হয়েছে।

বিস্তারিত...

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে স্কুল শিক্ষার্থী নিহত

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চরাঞ্চল সায়দাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে নারীসহ অন্তত আটজন আহত হন। বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগও রয়েছে।

বিস্তারিত...

চট্টগ্রাম বন্দর এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ করল সিএমপি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের আন্দোলনের জেরে বন্দরের কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে বন্দর এলাকার বিভিন্ন স্থানে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বিস্তারিত...

নোয়াখালীতে বিএনপি–এনসিপি সংঘর্ষ, আহত অন্তত ১০

স্থানীয় সূত্রে জানা যায়, ফেরি উদ্বোধন উপলক্ষে বিএনপি ও এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী নলচিরা ঘাটে উপস্থিত হন। এ সময় উদ্বোধনের কৃতিত্ব নেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পাল্টাপাল্টি স্লোগানে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪