কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে গেছে। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০-১২ জন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে মহাসড়কের ওপর একটি গাছবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একই লেনে ঢাকামুখী সেন্টমার্টিন ট্রাভেলসের একটি ডাবল ডেকার স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের ভেতরে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফেরার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে ১২০ গ্রাম সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া এই সোনার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৫৯ হাজার ৯২০ টাকা।
নিহত শাহেদ ইসলাম রাঙ্গুনিয়া উপজেলার ৫ নম্বর পারুয়া ইউনিয়নের পূর্ব সাহাব্দী নগর মহৎপাড়া এলাকার দুবাইপ্রবাসী মোহাম্মদ আবদুল মোনাফের ছেলে। সে পারুয়া সাহাব্দীনগর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
চট্টগ্রামের রাউজান উপজেলায় মুখোশ পরিহিত দুর্বৃত্তদের গুলিতে জানে আলম সিকদার (৩৫) নামে যুবদলের এক নেতা নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয়েছে। হুমকিতে বলা হয়েছে, নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তাকে শরীফ ওসমান হাদির মতো পরিণতি ভোগ করতে হবে।
লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে তোফায়েল আহম্মদ (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন তিন ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তিন ভাইকে গ্রেফতার করেছে।
রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, দামপাড়া পুলিশ লাইন্সের রিজার্ভ ব্যারাক থেকে মোটরসাইকেল নিয়ে কোতোয়ালি থানার উদ্দেশ্যে রওনা হন কনস্টেবল নয়ন। পথে কদমতলী এলাকার আর্টমাচ মোড়ে পৌঁছালে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত একটি ময়লার ড্রাম ট্রাক পেছন দিক থেকে তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।
কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটের কাছে বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী একটি পর্যটক জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটির নাম ‘দ্য আটলান্টিক ক্রুজ’।
চাঁদপুরের হরিনা এলাকায় মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে ঢাকাগামী জাকির সম্রাট ৩ লঞ্চের সঙ্গে ও অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘঘনায় ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
চাঁদপুরের হরিনা এলাকায় মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে ঢাকাগামী জাকির সম্রাট ৩ লঞ্চের সঙ্গে ও অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘঘনায় এখন পর্যন্ত অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক রাতে পৃথক স্থানে পাঁচ ঘণ্টার ব্যবধানে দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি হাসপাতাল সম্পূর্ণ পুড়ে গেছে এবং কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
নোয়াখালীর হাতিয়ায় চর দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন ৫ জন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সুখচর ইউনিয়নের জাগল্লার চরে এ ঘটনা ঘটে।
ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। এ সময় তিনি একজন এনসিপি কর্মীর কাছে মেসেঞ্জারের মাধ্যমে হুমকিমূলক ও উসকানিমূলক বার্তা পাঠান। বার্তায় সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদকে গ্রেফতারের চেষ্টা করা হলে হান্নান মাসউদসহ অন্যান্য নেতাদের হাতিয়ার উত্তরাঞ্চলে চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি বেসরকারি টেলিভিশনের নির্বাচনী অনুষ্ঠানে প্রশ্ন করাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীরা জানান, রামগঞ্জ কলেজ মাঠে একটি বেসরকারি চ্যানেলের নির্বাচনী অনুষ্ঠানের শ্যুটিং চলছিল। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী ইসলামী আন্দোলনের জহির পাটওয়ারীকে বিএনপির এক সমর্থক প্রশ্ন করে। এতে ক্ষুব্দ হয়ে ইসলামী আন্দোলনের এক সমর্থক প্রশ্নকারীকে জুতা প্রদর্শন করে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রামগঞ্জ থানার উপ-পরিদর্শক এস আই নাজমুল বলেন, ইসলামী আন্দোলনের জহির পাটওয়ারীকে প্রশ্ন করা নিয়ে একজন সমর্থক জুতা প্রদর্শন করে। এটিকে কেন্দ্র করে সামান্য হাতাহাতি হয়েছে। বড় ধরনের সংঘর্ষ ঘটেনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।