| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোররাতে বাংলাদেশে ভূমিকম্প অনুভূত

  • আপডেট টাইম: 03-02-2026 ইং
  • 105665 বার পঠিত
ভোররাতে বাংলাদেশে ভূমিকম্প অনুভূত

মঙ্গলবার ভোরে আবারও বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় এই কম্পন টের পাওয়া যায়।

ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১। ভোর ৪টা ৩৬ মিনিটে এই ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। পাশাপাশি ভারতের হাওড়া শহর থেকে এর অবস্থান ছিল প্রায় ৩৬ কিলোমিটার পূর্বে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের এই অঞ্চলটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি হওয়ায় এখানে মাঝেমধ্যেই স্বল্পমাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো স্থাপনার ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে গত ১ ফেব্রুয়ারি ৩ মাত্রার এবং ২৫ জানুয়ারি ৩.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪