| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কামরুল-মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

  • আপডেট টাইম: 03-02-2026 ইং
  • 105391 বার পঠিত
কামরুল-মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই-আগস্ট আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, এই দুই নেতার বিরুদ্ধে ২৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে দুটি অভিযোগ আনা হয়েছে।

এদিকে, এ মামলায় আজ শুনানি হওয়ার কথা রয়েছে। এতে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পরবর্তী কার্যক্রম ও শুনানির তারিখ নির্ধারণ করবেন আদালত।

বর্তমানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪