| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

র‍্যাবের নতুন নাম 'স্পেশাল ইন্টারভেনশন ফোর্স'

  • আপডেট টাইম: 03-02-2026 ইং
  • 105178 বার পঠিত
র‍্যাবের নতুন নাম 'স্পেশাল ইন্টারভেনশন ফোর্স'

র‌্যাপিড  অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশেষায়িত এই ইউনিটটির নতুন নাম হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)।  মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে র‍্যাব নতুন নামেই পরিচিতি পাবে। তবে এ সংক্রান্ত আদেশ জারির পরই নতুনভাবে কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি আরও জানালেন, বিশেষায়িতে এই ইউনিটের পোশাকেও পরিবর্তন আসছে। ইতোমধ্যেই পোশাক বানানো শুরু হয়েছে, পরবর্তী সপ্তাহে নতুন পোশাকে এসআইএফ সদস্যদের দেখা যাওয়ার সম্ভাবনা আছে। 

স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, গত দেড় বছরে র‍্যাবের কাজের মানে পরিবর্তন এসেছে। অনেকের আশা ছিল, সেজন্য নাম পরিবর্তন করা হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪