পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ৩ মার্চ থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-এর নতুন প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন, মশক নিধন, বনায়ন এবং পরিচ্ছন্ন সিটি গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন।
জুলাই আন্দোলনের মামলাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রসিকিউশন টিমের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বৈঠকে চলমান মামলাগুলোর অগ্রগতি পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন তিনি।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রকল্পটির দীর্ঘমেয়াদি পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্বে থাকা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড-এ (এনপিসিবিএল) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
২০২৪ সালের জুলাই–আগস্টের গণহত্যার ঘটনায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল–এর আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে করা রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানা যায়। প্রাথমিক কর্মসূচি শুরু হচ্ছে ১৩ জেলার একটি করে ওয়ার্ডে।
আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১টায় জাতীয় সংসদ-এর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। অধিবেশনটি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবন-এর সংসদ কক্ষে।
বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। এবার ৮টি বিভাগে ৯ জন বরেণ্য ব্যক্তিকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পদোন্নতি প্রাপ্ত দুই সেনা কর্মকর্তা হলেন; লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করেছে সরকার। তার জায়গায় নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম।
সরকার দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।