নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) একটি অতিরিক্ত গেজেটের মাধ্যমে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন’ গণভোটের ফলাফলের সংশোধিত হিসাব প্রকাশ করেছে।
অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপর পবিত্র কোরআনসহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। রীতি অনুযায়ী সংগীত পরিবেশনের মাধ্যমে মূল আয়োজন শুরু হয়। সংগীতশিল্পী ফেরদৌস আরা-র নেতৃত্বে সুরসপ্তকের শিল্পীরা পরিবেশন করেন কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’।
নির্বাচনি ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার। দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে আরও শক্তিশালী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
রাজধানীর হেয়ার রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-কে সরকারি বাসভবন হিসেবে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
আইনি নোটিশে বলা হয়, জুলাইকে অসম্মান করে সাম্প্রতিক বক্তব্য দেওয়ায় শপথ ভেঙেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। আর তাই তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধন করাতে সংসদ সচিবালয় ও আইন সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার।
সরকার জাতীয় পুরস্কার প্রদানের জন্য মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ করেছে। জাতীয় পুরস্কার প্রদানের প্রস্তাব যাচাই-বাছাই ও সুপারিশ করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চারটি হত্যামামলাসহ ৫ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেফতার করা হয়। কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি সংগীত ব্যান্ড দলকে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করেছেন।
দুর্নীতির এক মামলায় পলাতক আসামি হিসেবে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক–কে গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
এর আগে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ মোস্তাকুর রহমানকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে চার বছরের মেয়াদে গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অমর একুশে বইমেলার উদ্বোধন ঘিরে ২ ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রো চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কৃষিঋণ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের হলেও সমাজ ও রাষ্ট্রকে নৈতিকতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নেন জ্ঞানী-গুণী মানুষ। বিশেষজ্ঞরা মনে করেন, এই জ্ঞানী ব্যক্তিরা নীতি-নৈতিকতার আলোকে সমাজকে সঠিক দিশা দেখাতে পারে, যা দীর্ঘমেয়াদে সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য।
আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। ঢাকা থেকে যার দূরত্ব ৪৬২ কিলোমিটার।