মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহতদের মধ্যে একজন হলেন সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ। তিনি আজমান, সংযুক্ত আরব আমিরাত-এ একটি নাগরিক স্থাপনায় আকাশ থেকে নেমে আসা ধ্বংসাবশেষে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান। এছাড়া বাহরাইন-এ আরও একজন বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় সেখানে তিনজন আহত হয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদে নিয়োগের জন্য বিএনপি প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, ১১ দলীয় জোটকে এ বিষয়ে মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে।
রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (০৩ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন। তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখায় ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ পেলেন পাঁচজন নারী। সোমবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মন্ত্রণালয়ের সচিব কাজী গোলাম।
ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। তিনি বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বাণিজ্য আরো সম্প্রসারণে নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ভারত। ভিসা কার্যক্রমও দ্রুত স্বাভাবিক হবে।
সুপ্রিম কোর্টের একজন আইনজীবী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সংসদের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়া থেকে বিরত রাখার অনুরোধ করেছেন।
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ করেই বেড়ে গেছে, পাশাপাশি শেয়ারবাজারে নেমেছে বড় ধরনের পতন। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে গিয়ে তুলনামূলক নিরাপদ হিসেবে বিবেচিত ডলার ও স্বর্ণে বিনিয়োগ বাড়াচ্ছেন।
বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চারটি আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আরও চার প্রার্থী। সোমবার (২ মার্চ) এসব আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে সৃষ্ট অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথেও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ও আসা বহু ফ্লাইট বাতিল হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার
‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে ‘অষ্টম জাতীয় ভোটার দিবস-২০২৬
রমজানের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে। এটি সারা বছর ধরে চলতে থাকবে। রিপোটার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত অনুষ্ঠানে ইসি বলেন,
অনৈতিক প্রস্তাব ও সামান্য কথা কাটাকাটিতে ওবায়দুল্লাহকে ৭ টুকরো করেছে ওবায়দুল্লাহর রুমমেট শাহীন। রোববার (১ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মতিঝিলের ডিসি হারুন-অর-রশীদ