| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

আজ ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে জাতি। রক্তস্নাত এই দিনটি বাঙালির ইতিহাসে শোক ও গৌরবের এক অনন্য অধ্যায়।

বিস্তারিত...

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল।

বিস্তারিত...

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ১২টা ১ মিনিটে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।

বিস্তারিত...

তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

বিস্তারিত...

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে বিশ্বের সব ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।

বিস্তারিত...

নতুন সরকারে উপদেষ্টাদের দফতর বণ্টন: মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন ৮ জন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের দফতর বণ্টন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ দায়িত্ব প্রদান করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে সরকারে নিযুক্ত করা হয়েছিল।

বিস্তারিত...

আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বদ্ধপরিকর: ধর্মমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না উল্লেখ করে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য। সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়ে, সেজন্য প্রধানমন্ত্রী খুবই সচেতন। আমার বিশ্বাস, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না।

বিস্তারিত...

শিক্ষার মান ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চলবে: শিক্ষামন্ত্রী

বিএনপি ক্ষমতা গ্রহণের প্রথম ১৮০ দিনের কর্মসূচির মধ্যে শিক্ষাখাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার মান পুনরুদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং এর ফলাফল আগামী কিছু দিনের মধ্যেই দৃশ্যমান হবে।

বিস্তারিত...

রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ হাজারো মুসল্লির ঢল নেমেছে। জুমার নামাজ আদায়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদের মূল ভবন ও আশপাশের এলাকা।

বিস্তারিত...

সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: পানি সম্পদ মন্ত্রী

তিনি আরও জানান, মেঘনা নদী ও রহমতখালী খালের ভাঙন মোকাবিলায় পিজিভিলিটি স্ট্যাডির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। দেশব্যাপী খাল খননের কর্মসূচি শুরু হবে, যার মধ্যে লক্ষ্মীপুরও অন্তর্ভুক্ত থাকবে। কাজটি ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

বিস্তারিত...

শহীদ মিনারে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার: র‍্যাব

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। র‍্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান শুক্রবার ( ২০ ফেব্রুয়ারি ) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে এ তথ্য জানান।

বিস্তারিত...

চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের সাত বছর

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় সেই ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছিল ৭১টি তাজা প্রাণ। ভুক্তভোগী পরিবারগুলোকে বিভীষিকাময় সেই রাতটি আজও তাড়িয়ে বেড়ায়, সঙ্গে যুক্ত হয়েছে স্বজন হারানোর বিচার পাওয়ার দীর্ঘ অপেক্ষা

বিস্তারিত...

সততা ও নীতির প্রশ্নে কোনো আপস নেই: ভূমিমন্ত্রী

সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এমনটাই বললেন,ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন,কোনো অনিয়ম বা দুর্নীতির প্রশ্নই আসে না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করি। সততা ও নীতির প্রশ্নে কোনো আপস নেই।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪