| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্য মজুদ: বাণিজ্যমন্ত্রী

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব হলো খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা। রমজান মাসে এই দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বর্তমানে আমাদের হাতে যে পরিমাণ খাদ্য মজুদ রয়েছে, তা বাজার স্থিতিশীল রাখতে যথেষ্ট।

বিস্তারিত...

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। নির্বাচনের মতোই এই দিনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

বিস্তারিত...

ভালবাসায় সিক্ত হতে প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ

ফিরে এসেছে রক্তঝরা অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬। দিনটিকে ঘিরে এখন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাজ-সাজ রব। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পী ও কর্মীরা

বিস্তারিত...

বসন্তের শুরুতে টানা ২ দিন বৃষ্টির আভাস

আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন বসন্তের শুরুতে দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হতে পারে

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হলেন ডা. মনোয়ারুল কাদির বিটু

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন ড্যাবের যুগ্ম মহাসচিব ও ‘রক্তস্পন্দন’-এর প্রধান সমন্বয়ক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

বিস্তারিত...

রোজার শুরুতেই চড়া নিত্যপণ্যের বাজার

রমজানের প্রথম দিনেই নগরীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে লাগামহীন ঊর্ধ্বগতি দেখা গেছে। বিশেষ করে ব্রয়লার মুরগি, সবজি, ডাল ও খেজুরের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি সাধারণ ক্রেতাদের চাপে ফেলেছে। ব্যবসায়ীদের দাবি, সরবরাহে ঘাটতি নেই। তবে ক্রেতাদের অভিযোগ, বাড়তি চাহিদাকে পুঁজি করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে।

বিস্তারিত...

জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী

একটা বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত রাস্ট্রব্যবস্থার ওপর দিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে আমরা কাজ করছি। আমরা জনগণের ট্যাক্সে চলি, তাই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব।

বিস্তারিত...

জনআস্থা অর্জনে দ্রুত সংস্কার চান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে।

বিস্তারিত...

একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৯ জন ব্যক্তি এবং ১টি প্রতিষ্ঠানকে একুশে পদক-২০২৬ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিয়মের মধ্যে আনা হবে: শিক্ষামন্ত্রী

ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

বিস্তারিত...

ফ্যামিলি কার্ড চালু হচ্ছে এই রমজানে

পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ ঈদের আগে রমজান মাসেই চালু হচ্ছে

বিস্তারিত...

প্রথম রোজাতেই ১০-১৫ টাকা কেজিতে বাড়ল পেঁয়াজের দাম

সরবরাহ সংকট ও চাহিদার অজুহাতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে পবিত্র রমজানের প্রথম দিনেই রাজধানীর বাজারে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের দাম

বিস্তারিত...

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা আজ

আজকে ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ ছাড়াও দুপুর ২টায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, এবং জাতীয় পর্যায়ে ‘নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি’ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা হবে।

বিস্তারিত...

রোজার প্রথম দিনেই নিত্যপণ্যের বাজার চড়া, এক হালি লেবু ১২০ টাকা

রমজানের প্রথম দিনেই সারাদেশে নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় প্রায় সব পণ্যের দামই বেড়েছে।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এর আগে সকালে এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালকের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন তিনি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪