ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা এর দু-এক দিন আগে বসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার
উপদেষ্টা মাহদী আমিন বলেন, প্রথমবারের মত আজ তার কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিনে বিএনপির দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ঈদের আগেই মসজিদের ইমাম-খতিবদের সম্মানি পৌঁছে দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষাশহীদদের চেতনায় একটি স্বনির্ভর, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকারের পরিকল্পনায় সারাদেশে চলতি ফেব্রুয়ারি মাস থেকে ৪ কোটি ১০ লাখ পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে দাপ্তরিক কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হওয়ায় তা কার্যকর করতে আলাদা কোনো শপথের প্রয়োজন নেই; ‘হ্যাঁ’ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।
সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া হলেও তা আরও জোরদার করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নিয়াজ আহমেদ খান, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনতে প্রথমবারের মতো ছুটির দিনে শনিবার তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকেই মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের সকল মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবে—এই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।
দুর্নীতি একুশের চেতনার সম্পূর্ণ পরিপন্থি উল্লেখ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশর (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানিয়েছেন,নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দুর্নীতি ও ধর্মান্ধতাকে প্রতিহত করে একুশের চেতনা প্রতিষ্ঠা করা।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় ভাষা আন্দোলনে শহীদদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।