| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা

ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) যুক্তরাজ্যের নাগরিকদের অপরিহার্য বা জরুরি প্রয়োজন না হলে বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। বাংলাদেশে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এই নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্য।

বিস্তারিত...

গড়ে ১২ থেকে ১৩ ঘণ্টা রোজা রাখবে সৌদি আরবের নাগরিক

এবার সৌদি আরবের নাগরিকদের শীত মৌসুমে প্রতিদিন গড়ে ১২ থেকে ১৩ ঘণ্টা রোজা রাখতে হবে। জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর দেশটিতে রোজার সময়কাল তুলনামূলকভাবে কম হবে।

বিস্তারিত...

রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের ৫৫ হাজার সেনা নিহত: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি দাবি করেছেন রাশিয়ার সাথে প্রায় চারবছরের যুদ্ধে ইউক্রেনের ৫৫ হাজার সেনা নিহত হয়েছে।

বিস্তারিত...

লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা

লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশটির জিনতান শহরে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

বিস্তারিত...

আরব সাগরে ইরানি ড্রোন ধ্বংস করল যুক্তরাষ্ট্র

আরব সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ধেয়ে আসা একটি ইরানি সামরিক ড্রোন ধ্বংস করার দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী।

বিস্তারিত...

জাপানে ভারী তুষারপাতে ৩০ জনের মৃত্যু

গত দুই সপ্তাহে জাপানে টানা ভারী তুষারপাতের কারণে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

ইস্তাম্বুলে আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র

ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। আগামী শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) তুরস্কের ইস্তাম্বুলে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি।

বিস্তারিত...

পৃথক পৃথক দুর্ঘটনায় তুরস্কে নিহত ১৬

তুরস্কে দক্ষিণাঞ্চলে আনতালিয়া শহরের কাছে মহাসড়কে রোববার (০১ ফেব্রুয়ারি) দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বিস্তারিত...

ভূমিকম্পে কেঁপে উঠলো কাশ্মীর

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩৫ মিনিটে বারামুলা জেলায় ভূমিকম্প আঘাত হানে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিস্তারিত...

বেলুচিস্তানে ৪০ ঘণ্টার অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত: পাকিস্তান

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে টানা ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে অন্তত ১৪৫ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর দপ্তরের বরাতে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধের শঙ্কা: ইরানের সর্বোচ্চ নেতা

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তা পুরো মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে।

বিস্তারিত...

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১২৫

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে মোট ১২৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য ও ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জবাবে চালানো অভিযানে অন্তত ৯২ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

বিস্তারিত...

ভূমিকম্পে কাঁপলো ইরান

ইরানের ফার্স প্রদেশের মোহরে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সময় সকাল ৮টা ১১ মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে প্রদেশটি। মাটি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪