| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

স্ত্রীসহ ৪ জনকে গুলি করে হত্যা, আলমারিতে লুকিয়ে প্রাণে বাঁচলো ৩ শিশু

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক কলহের জেরে একটি মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আড়াইটার দিকে বিজয় কুমার (৫১) নামে এক ভারতীয় নাগরিক গুলি চালিয়ে স্ত্রীসহ চারজনকে হত্যা করেন।

বিস্তারিত...

ইরানে হামলার শঙ্কায় একাধিক বিমান সংস্থার মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল

একাধিক বিমান সংস্থা মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল বা স্থগিত করে দিয়েছে ইরানের দিকে বিশাল নৌবহর যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর থেকেই। ইরানে মার্কিনিদের হামলার শঙ্কা বাড়ায় লুফথানসা, কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স এবং এয়ার ফ্রান্স মধ্যপ্রাচ্যে হঠাৎ করেই তাদের বিমান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছেন সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

বিস্তারিত...

১৩ দিন কারাভোগের পর মুক্তি পেলেন আফগান নারী ক্রীড়াবিদ

আফগানিস্তানে নারীদের জন্য তায়কোয়ান্দো জিম পরিচালনার অভিযোগে গ্রেফতার হওয়া ২২ বছর বয়সী নারী ক্রীড়াবিদ খাদিজা আহমাদজাদা ১৩ দিন কারাভোগের পর মুক্তি পেয়েছেন। তালেবানের সুপ্রিম কোর্টের এক মুখপাত্র তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত-ইইউ

আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) চূড়ান্তভাবে ঘোষণা করা হতে পারে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি। এই চুক্তির ফলে ইউরোপীয় গাড়ি এবং মদের ওপর আমদানি শুল্ক উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে এবং বিনিময়ে ভারতের তৈরি পোশাক, গয়না, ইলেকট্রনিক্স ও রাসায়নিক পণ্যের জন্য ইউরোপের বিশাল বাজার উন্মুক্ত হবে।

বিস্তারিত...

আমি তাদের সাহস ও দেশের জন্য আত্মত্যাগের কথা কিছুতেই ভুলব নাঃ কিয়ার স্টারমার

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আফগানিস্তানে যুদ্ধ প্রসঙ্গে ন্যাটো সেনা নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইতে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করে আফগানিস্তানে নিহত হওয়া ৪৫৭ জন সৈন্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “আমি তাদের সাহস ও দেশের জন্য আত্মত্যাগের কথা কিছুতেই ভুলব না।”

বিস্তারিত...

বিয়ের অনুষ্ঠানে সামরিক জান্তার বিমান হামলা, নিহত ২৭

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও দোয়া মাহফিলকে লক্ষ্য করে পৃথক বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা বাহিনী। এসব হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।

বিস্তারিত...

ইরানের দিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বিশাল বহর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে দেশটির উদ্দেশে যুদ্ধজাহাজের একটি ‘বিশাল নৌবহর’ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দাভোস থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন,তিনি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত এড়াতে চান।

বিস্তারিত...

যুদ্ধ বন্ধে বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র

ইউক্রেন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা দীর্ঘ চার বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে প্রথমবারের মতো একটি আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শুক্রবার ও শনিবার এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বিস্তারিত...

টেপকোর অধীনে বন্ধ হলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে জাপানের নিগাতা প্রদেশে অবস্থিত কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি চুল্লি পুনরায় চালু করার কয়েক ঘণ্টার মধ্যেই আবার বন্ধ করে দিতে হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ তথ্য জানায় । ২০১১ সালের ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার পর টেপকোর অধীনে কোনো চুল্লি পুনরায় সচল করার প্রথম উদ্যোগ ছিল এটি।

বিস্তারিত...

৭ মুসলিম রাষ্ট্র ট্রাম্পের গাজা বোর্ড অব পিসে

কাতার, তুরস্ক, মিসর, জর্ডান, ইন্দোনেশিয়া, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্থ গাজা উপত্যকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘গাজা বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ৭ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে এই আগ্রহ প্রকাশ করেছে।

বিস্তারিত...

গিরিখাতে পড়ে ভারতীয় ১০ সৈন্য নিহত

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের দোদা জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে অন্তত ১০ সৈন্য নিহত এবং আরও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

নিউ সাউথ ওয়েলসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের সেন্ট্রাল ওয়েস্ট অঞ্চলের শহর লেক কারজেলিগোতে স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে। উদ্ধুত পরিস্থিতির কারণে স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেয়ার পাশাপাশি হামলাকারী পলাতক থাকায় সেখানে বড় ধরনের পুলিশি অভিযান চলছে।

বিস্তারিত...

সৌদি দিলো রমজানে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা

সৌদি আরবের মসজিদগুলোতে আসন্ন রমজানে নামাজের সময় লাউড স্পিকার ব্যবহারে নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। এ তথ্য নিশ্চিত করেছেন সৌদির ইলামিক অ্যাফেয়ার্স, দাওয়া অ্যান্ড গাইডেন্স মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আবদুল লতিফ আল শেখ ।

বিস্তারিত...

ট্রাম্পের ‘গাজা বোর্ড অব পিস’এর আমন্ত্রন পেলো পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে পুনর্গঠন করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘গাজা বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।গত ১৭ জানুয়ারি গাজায় বোর্ড অব পিসে পাকিস্তানকে প্রেসিডেন্ট ট্রাম্প আমন্ত্রণ জানালে সেই আমন্ত্রণে সাড়া দিয়েই এই পরিষদে অন্তর্ভুক্ত হচ্ছে দেশটি। ইসলামাবাদ আশা করছে, এই বোর্ড গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য যথাযথ পদক্ষেপ নেবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪