ইরানের সাম্প্রতিক বিক্ষোভে মোট নিহতের সংখ্যা প্রকাশ করেছে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকার। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের ভিত কাঁপিয়ে দেওয়া বিক্ষোভে মোট ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন।
পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত শপিং কমপ্লেক্স গুল প্লাজার একটি দোকান থেকে ৩০ জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ১৫ জনের পরিচয় পাওয়া গেছে,এবং বাকিদের পরিচয় উদ্ধারে কাজ শুরু হয়েছে।
তিন আরোহী বহনকারী একটি পর্যটকবাহী হেলিকপ্টার জাপানের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট আসোর কাছে নিখোঁজ হয়েছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকারী তেতসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। বুধবার (২১ জানুয়ারি) ৪৫ বছর বয়সী হত্যাকারীকে এ দণ্ড দেওয়া হয়।
ইরান যদি ট্রাম্পকে হত্যা করে তাহলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল ইরান হুমকি দিয়েছিল যদি তাদের প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয় তাহলে ট্রাম্পের শুধু হাতই বিচ্ছিন্ন করা হবে না তাকে হত্যাও করা হবে। এর জবাবে ট্রাম্প নিজেই পাল্টা এ হুমকি দিয়েছেন ।
মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তানে এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি ওষুধ ও অনুমোদনহীন স্বাস্থ্যপণ্য জব্দ করেছে দেশটির মেরিন পুলিশ ফোর্স (অঞ্চল-৩)। এ ঘটনায় একটি গুদামের দায়িত্বে থাকা ৩০ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরাসরি সতর্ক করে বলেছেন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ওপর যেকোনো হামলাকে ইরানি জাতির বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে।
দক্ষিণ আমেরিকার চিলির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে অন্তত ২৪টি সক্রিয় বনাঞ্চলে আগুন জ্বলছে। দাবানলে এখন পর্যন্ত কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে এবং ৫০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে সিরিয়া সরকার ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)। চুক্তি অনুযায়ী, ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী প্রত্যাহার করবে এবং ধাপে ধাপে সিরীয় সেনাবাহিনীর সঙ্গে একীভূত হবে।
স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৭৩ জন। রোববার (১৮ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় কর্ডোবা শহরের কাছে আদামুজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনায় দেশজুড়ে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
গ্রিনল্যান্ড দখলের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরোধিতা করায় ইউরোপের আটটি মিত্র দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো চুক্তি না হওয়া পর্যন্ত আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)-এর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শনিবার এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবের নতুনভাবে চারটি খনি এলাকা থেকে রাষ্ট্রীয় খনন কোম্পানি মা’আদেন ৭৮ লাখ আউন্স (প্রায় ২ লাখ ২১ হাজার কেজি) সোনা উত্তোলন করেছে। এই উত্তোলনের মাধ্যমে অভ্যন্তরীণ খনিজ সম্পদের মজুত বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের সোনা উত্তোলনকারী প্রতিষ্ঠান হিসেবে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
গ্রিনল্যান্ড দখলের প্রশ্নে বিরোধিতা করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড প্রয়োজন এবং এ বিষয়ে কোনও আপস করা হবে না।
ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রশাসন পরিচালনার জন্য ১৫ সদস্যের একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এই নির্বাহী কমিটি গঠনের খবর নিশ্চিত করেছে মিশরীয় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল কাহেরা নিউজ।