মাহফিলের অতিথি নির্ধারণকে কেন্দ্র করে বিএনপি নেতা এরশাদ আলী কে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা
পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে দাদিতে হত্যা করে নাতনিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। পুলিশপৃথক জায়গা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে।
নাটোরের সিংড়ায় বহুল আলোচিত আব্দুল কাহার হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এসময় রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
নিহত স্বপন সরকার (৩৫) কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি দুই ছেলে সন্তানের বাবা। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সাহরি খেয়ে মাঠে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন স্বপন সরকার। পরে স্থানীয়রা হুড়াসাগর নদীর ধারে একটি গাছের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় তার দেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
পাবনার ঈশ্বরদীতে চাঁদার টাকা না পেয়ে এক কৃষকের লিজ নেওয়া জমি থেকে প্রায় ৫ লাখ টাকার গাজর লুটের অভিযোগে যুবদলের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজের বিজয় উপলক্ষে চান্দাই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরগামী ট্রেন চলাচল বন্ধ আছে এবং তেলবাহী ট্রেনটি উদ্ধারে কাজ চলছে
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাটের নেংড়াপীর–ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ে খাসির মাংস বিক্রি করতেন স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী। তারা নিয়মিত বাড়ি থেকে মাংস এনে বাজারে বিক্রি করতেন।
পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে চেক ডিজঅনারের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ
দীর্ঘ সময় পর নিহতদের পরিচয় নিশ্চিত করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। নিহতরা হলেন সদর উপজেলার রাণিহাটি ইউনিয়নের ওপর ধুমিহায়াতপুর এলাকার মোয়াজ্জেমের ছেলে আলামিন (২০) এবং শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের মনিরুল ইসলামের ছেলে জিহাদ (১৭)। আহতরা হলেন সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ভোরের দিকে ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বসতবাড়িতে একদল দুষ্কৃতকারী ককটেল তৈরির সরঞ্জামসহ অবস্থান করছিল। তারা ককটেল তৈরি করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে।
নওগাঁ-২ আসনে বিএনপির পরাজয়ের খবর শুনে পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাদলপুর গ্রামের বাসিন্দা বিএনপিভক্ত কর্মী রিয়াজ উদ্দিনের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে
পুলিশ সূত্রে জানা যায়, ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বসতবাড়িতে একদল দুষ্কৃতকারী ককটেল তৈরির সরঞ্জামসহ অবস্থান করছিল। ককটেল তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুইজন নিহত হন। নিহতদের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
নির্বাচন থেকে সরে দাঁড়ালে মন্ত্রীত্ব পাবেন এমন সুযোগ পেয়েও নির্বাচনে লড়ে জামানত হারালেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রাপ্ত ১২টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৫ হাজার ৩৭৩ ভোট।