| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাজশাহীতে ৬টি আসনের ৪টিতে এগিয়ে বিএনপি

কয়েকটি কেন্দ্র থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে রাজশাহীর ৬টি সংসদীয় আসনে ৪টিতে বিএনপি এবং ২টিতে জামায়াত প্রার্থীরা এগিয়ে রয়েছে। রাজশাহী জেলায় মোট ভোটার ২২ লাখ ৯২ হাজার ৩১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৩৮ হাজার ৬৩১ জন এবং নারী ভোটার ১১ লাখ ৫৩ হাজার ৪৫৯ জন।

বিস্তারিত...

ভোটকেন্দ্রে সন্তান প্রসব

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই এক নারী ভোটার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সদ্য প্রসূতি ওই মায়ের নাম আম্বিয়া খাতুন (৩০)। মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

বিস্তারিত...

ভোট গণনার আগে রেজাল্ট শিটে স্বাক্ষরে প্রত্যাহার প্রিজাইডিং কর্মকর্তা

নওগাঁয় ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার অভিযোগে এক প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সদর উপজেলার কাটখইর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনায় অভিযুক্ত প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করেন।

বিস্তারিত...

রাজশাহীতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার

রাজশাহীতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মহানগরীর চন্দ্রিমার ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার করেছে র‍্যাব। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-৫।

বিস্তারিত...

হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে করা মামলায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক তাকে গ্রেফতারের আদেশ দেন।

বিস্তারিত...

নির্বাচনের একদিন আগে অস্ত্র ও গুলি উদ্ধার শিবগঞ্জ সীমান্ত থেকে

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ে ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন

বিস্তারিত...

জামায়াত প্রার্থীর পক্ষে ফেসবুক পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বিস্তারিত...

রাজশাহীর পুঠিয়ায় ভটভটি ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

রাজশাহীর পুঠিয়ায় ভটভটি ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার গন্ড‌গোহালী নিমতলা এলাকায় পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কে ড্রামট্রাক ও মুরগিবোঝাই ভটভ‌টির মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

নাটোরে ভয়াবহ আগুনে মা ও শিশুকন্যার মৃত্যু

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও এক বছর বয়সী শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বিস্তারিত...

নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩

নাটোর-১ আসনের বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছেন।

বিস্তারিত...

মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, রাজশাহীতে চাঞ্চল্য

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিস্তারিত...

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত

মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে তাদের মৃত্যু হয়।

বিস্তারিত...

শেরপুরে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিহত এএসআই শাহিনুল ইসলামের বাড়ি জামালপুর জেলার পিয়ারপুরের টেবিচর এলাকায়। তার বাবার নাম মৃত. শামসুল হক মাস্টার। গত ৫ মাস ধরে তিনি সদর থানায় কর্মরত ছিলেন।

বিস্তারিত...

৫ দিন নিখোঁজের পর হাত-পা বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

জানা গেছে, সুরাইয়া গত ১৩ জানুয়ারি বিকেলে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় সুরাইয়ার দাদা আব্দুল জব্বার খান গত ১৬ জানুয়ারি ফরিদপুর থানায় জিডি করেন।

বিস্তারিত...

নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

উত্তর থেকে বয়ে আসা শীতে জনজীবনে কনকনে ঠাণ্ডা বয়ে গেছে, ঘন কুয়াশা দেশের বিভিন্ন এলাকায় ভোর-সন্ধ্যায় দৃশ্যমান হয়েছে এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমেও তা প্রভাব ফেলছে। গত কয়েকদিন ধরে নওগাঁসহ অন্যান্য অঞ্চলেও শীতের তীব্রতা বৃদ্ধি পেয়ে তাপমাত্রা কমে আসছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪