তবে বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে প্রত্যাশিত আসনে ছাড় না পেলে ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার আভাস দিয়েছিল দলটি।
মনোনয়ন যাচাই-বাছাই প্রসঙ্গে তিনি বলেন, এর উদ্দেশ্য কাউকে বাদ দেওয়া নয়, বরং ভুলত্রুটি থাকলে তা সংশোধনের সুযোগ দেওয়া। আইন অনুযায়ী মনোনয়নপত্র বা হলফনামায় ত্রুটি থাকলে তা সংশোধনের বিধান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবং মেহেরপুর-১ আসন থেকে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মাসুদ অরুণকে দেহরক্ষী বা গানম্যান প্রদান করেছে।
‘মার্চ ফর ইনসাফ’ পথযাত্রাটি শাহবাগ থেকে শুরু করে সায়েন্সল্যাব-সিটি কলেজ, মোহাম্মদপুর-তিন রাস্তার মোড়, রায়েরবাজার-বধ্যভূমি, মিরপুর ১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যায় শাহবাগ হাদি চত্বরে এসে শেষ হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনী প্রচারণার খরচ নির্বাহে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনুদান চেয়ে আবেদন জানানোর পর মাত্র ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা সংগ্রহ করেছেন তিনি।
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এই ঘোষণা দেন।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলমের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ। আজ শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, কোনো বৈঠক হলে তা প্রকাশ্য হতে হবে, গোপন বৈঠক গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, দিল্লির সঙ্গে আমাদের কোনো সিক্রেট বৈঠক চলবে না।
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আজ (৩১ ডিসেম্বর) বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে। জানাজায় লাখো মানুষ অংশ নেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানিয়েছেন, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সমন্বয়ে গঠিত জোটে যোগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবি পার্টি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন আজ সোমবার (২৯ ডিসেম্বর)। সকাল থেকেই দেশের বিভিন্ন জেলায় রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ইনকিলাব মঞ্চ কখনোই ক্ষমতার হাতে বর্গা হবে না বলেছেন, সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, শহীদ ওসমান হাদির মৃত্যুর সিম্প্যাথি (সহানুভূতি) নিয়ে নিয়ে ঢাকা-৮ থেকে ইনকিলাব মঞ্চের কেউ নির্বাচন করবে না।