ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা
ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদি আর নেই।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে বলেও কূটনীতিকদের অবহিত করা হয় এবং বিভিন্ন দেশকে পর্যবেক্ষক পাঠানোর আমন্ত্রণ জানানো হয়।
বার্তায় বলা হয়, গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ অনুমোদনের ফলে কোনো ব্যক্তি ন্যূনতম পাঁচ বছর ধরে নিখোঁজ থাকলে এবং জীবিত ফিরে না এলে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে ‘ডিসাপিয়ার্ড’ বা ‘গুম’ হিসেবে ঘোষণা করতে পারবে।
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির সিঙ্গাপুরে জরুরি অস্ত্রোপচার করা হবে। পরিবারের পক্ষ থেকে অস্ত্রোপচারের অনুমতি দেওয়া হয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসি-তে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তিনি আরও বলেন, বিচার বিভাগকে অবশ্যই বর্তমান সংবিধানের মূল কাঠামো নীতি অনুসরণ করতে হবে। যেখানে ক্ষমতার পৃথকীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা, গণতান্ত্রিক শাসনব্যবস্থা, মৌলিক অধিকার এবং জনগণের সার্বভৌমত্বের মতো আদর্শ অন্তর্ভুক্ত।
চব্বিশের জুলাই-আগস্টে আন্দোলন দমনের নামে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
নিত্যপণ্যের লাগামহীন দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। বাজারে গেলেই স্পষ্ট একই টাকায় আগের তুলনায় কম পণ্য মিলছে। অর্থাৎ কমছে ক্রয়ক্ষমতা, বাড়ছে মূল্যস্ফীতি। এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য এবার সরাসরি বাণিজ্য মন্ত্রণালয়ের গাফিলতিকেই দায়ী করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
চব্বিশের জুলাই-আগস্টে আন্দোলন দমনের নামে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
বুধবার সিঙ্গাপুরে হাদিকে পরিদর্শনের পর রাত ৯টা ৪০ মিনিটে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় ড. ভিভিয়ান বালাকৃষ্ণান জানান, শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
সৌদি আরবে অনুমতি ছাড়া বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সভা-সমাবেশ ও রাজনৈতিক প্রচারণার অভিযোগে কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সারা দেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিএ ২৬ জনকে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় আজ বিচার শুরুর আদেশ দিতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১।
আগামী ২০শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বুধবার (১৭ ডিসেম্বর) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।