গত ১০ ডিসেম্বর ঝালকাঠির নলছিটি উপজেলায় আয়েশা এবং তার স্বামী রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আয়েশার ছয় দিনের রিমান্ড মঞ্জুর হয়, আর তার স্বামী রাব্বির তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়। তিন দিনের রিমান্ড শেষে রাব্বিও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় শহিদ হওয়া ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আগামী ২০ ডিসেম্বর দেশে ফেরানো হবে। দেশে প্রত্যাবর্তনের পর তাদের জন্য যথাযথ মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
ররাষ্ট্র উপদেষ্টা দেশের নির্বাচনের পরিবেশ নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, এই সরকার প্রথম দিন থেকে স্পষ্টভাবে জানিয়েছে, ভোট দেওয়ার পরিবেশ এমন হতে হবে যে মানুষ নির্দ্বিধায় ভোট দিতে পারবে।
তিনি বলেন, ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা ওসমান হাদিকে দেশের জন্য একজন “জুলাই যোদ্ধা” হিসেবে উল্লেখ করে তার অবদানকে অতুলনীয় আখ্যায়িত করেন।
তিনি জানান, জিয়াউল আহসানের বিরুদ্ধে বিএনপি নেতা চৌধুরী আলম, ইলিয়াস আলী, সাজেদুল হক সুমন ও সালাহউদ্দিন আহমদসহ বহু ব্যক্তিকে গুম ও হত্যার তথ্য পাওয়া গেছে। এসব অভিযোগের তদন্ত এখনও চলমান।
আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে জানানো হয়, উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে আজ দুপুর ২টার পর ভিসা সেন্টারে আর কোনো কার্যক্রম চলবে না। এ সময় যেসব আবেদনকারীর ভিসা আবেদন জমা দেওয়ার কথা ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন সময় নির্ধারণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
এ সময় তিনি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল প্রসঙ্গেও কথা বলেন। আখতার আহমেদ জানান, ইইউ পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে সমঝোতা হয়েছে। এর আওতায় একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। পর্যবেক্ষক দলটির নেতৃত্বে থাকবেন আইভার্স ইজাবস।
উল্লেখ্য, ভাতার দাবিতে গত ১০ ডিসেম্বর প্রায় ছয় ঘণ্টা সচিবালয়ের দপ্তরে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারী কর্মচারীরা। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের নেতৃত্বে এ আন্দোলন পরিচালিত হয়।
বিদেশে বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে দালাল চক্র বড় বাধা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ হলো তারুণ্যের খনি, যা সোনার চেয়েও বেশি মূল্যবান।
বাংলাদেশের এক রাজনৈতিক নেতার মন্তব্যকে কেন্দ্র করে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। এ ঘটনায় বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে ভারত।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বারাকা পাওয়ার কোম্পানি সিলেটের বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। বর্তমানে কোম্পানিটির সহযোগী প্রতিষ্ঠানকে জামানত ছাড়াই ঋণ দেয়ায় সহযোগী প্রতিষ্ঠানের আয়ের ওপর নির্ভর করে চলছে। এমতাবস্থায় বারাকা পাওয়ারের ব্যবসায়িক ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের মা-বাবাকে গ্রেফতার করেছে র্যাব-১০। তারা হলেন- ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের বাবা মো.হুমায়ুন কবির (৭০) ও মোসা.হাসি বেগম (৬০)।
চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ।
তারেক রহমান বলেন, দীর্ঘ প্রায় ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। তবে এ উপলক্ষে কাউকে এয়ারপোর্টে বিদায় জানাতে না যাওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান তিনি।