| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হাদিকে হত্যাচেষ্টা: ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছে হামলাকারী

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হামলাকারী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতে পালিয়ে গেছেন এমন দাবি আগেই করেছিলেন আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের।

বিস্তারিত...

রাজধানীর বাড্ডায় আবারও বাসে আগুন

রাজধানী বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট।

বিস্তারিত...

হাদিকে হত্যাচেষ্টা: ৩ দিনের রিমান্ডে মোটরসাইকেল মালিক হান্নান

এর আগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আসামিকে আদালতে হাজির করা হয়। পল্টন থানার উপপরিদর্শক সামিম হাসান প্রথমে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আরেক আবেদনে চারটি কারণ উল্লেখ করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিস্তারিত...

বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন

জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিস্তারিত...

গুলি চালায় ফয়সাল, বাইক চালায় আলমগীর : ডিএমপি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলি চালানো ব্যক্তি এবং তার সহযোগী ও মোটাসাইকেল চালককে শনাক্তের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিস্তারিত...

ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে দিল্লির বিবৃতি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানির সুযোগ দেওয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় বাংলাদেশ সরকার এসব বিষয়ে ভারতের সরকারের কাছে গভীর উদ্বেগের কথাও তুলে ধরেছে।

বিস্তারিত...

‘গান পয়েন্টে’ থাকা জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে পুলিশ

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শীর্ষ জুলাই যোদ্ধাদের অনেকের ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিস্তারিত...

রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে সরকার

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। রাজনৈতিক নেতা ও সম্ভাব্য প্রার্থীদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা এবং সাইবার স্পেসে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে।

বিস্তারিত...

ওসমান হাদিকে গুলি: গ্রেফতার আরও ২

হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। র‍্যাব জানায়, গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫ এবং সেটির মালিক হান্নান নিজেই বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

বিস্তারিত...

হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে: ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় মূল আসামি এখনো দেশেই রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

বিস্তারিত...

বুদ্ধিজীবী কবরস্থানে সাংবাদিকের ওপর ফিল্মি স্টাইটে হামলা

রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৪ ডিসেম্বর) বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় হামলার এই ভিডিও ভাইরাল হয়।

বিস্তারিত...

ভারতীয় হাইকমিশনারকে তলব

পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার আহবান জানিয়ে ধারাবাহিক উসকানিমূলক বক্তব্য দেয়ার সুযোগ দেয়ায় ভারতীয় হাইকমিশনার তলব করা হয়।

বিস্তারিত...

ভারত থেকে হুমকি আসছে: ওসমান হাদির চিকিৎসক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির চিকিৎসকদের ভারত থেকে মুঠোফোনে হুমকি দেয়া হচ্ছে। তাদের নাম্বার বিভিন্ন পাবলিক প্ল্যাটফর্মে ছড়িয়ে দেয়া হচ্ছে অভিযোগ করেছেন হাদির চিকিৎসক।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪