| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঢামেক হাসপাতালে নিরাপত্তা জোরদারে সেনা মোতায়েন

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনি প্রচরণের আগে গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচারের প্রস্তুতিকালে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

বিস্তারিত...

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু

মতিঝিল বিভাগের ডিসি মো. হারুন অর রশিদ জানান, ঘটনার সময় ওসমান হাদির সঙ্গে আরেকজনও রিকশায় ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলার পর মোটরসাইকেল আরোহীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনার প্রকৃত উদ্দেশ্য ও পেছনের পরিকল্পনা জানতে তদন্ত চলছে।

বিস্তারিত...

হামলাকারীদের ধরতে কড়া নির্দেশ প্রধান উপদেষ্টার

রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছেন: প্রেস সচিব

নির্বাচন বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই। এমনটই বললেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার ( ১২ ডিসেম্বর ) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

বিস্তারিত...

ইসিকে সব ধরনের সহায়তা দেবে সরকার: ড. ইউনূস

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ঘোষণা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিস্তারিত...

কোন কোন দিনে সংসদ নির্বাচন হয়েছিলো

আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটের তফশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

বিস্তারিত...

প্রতীক বরাদ্ধ ২১ জানুয়ারি

আগামী বছরের ১২ ফেব্রুয়ারি সারাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বিস্তারিত...

ব্যানার-পোস্টার-বিলবোর্ড অপসারণের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচার সামগ্রী অপসারণে কড়া নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

বিস্তারিত...

একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠান আমাদের অঙ্গীকার: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, জাতির প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশনের অঙ্গীকার হলো একটি সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দর নির্বাচন উপহার দেওয়া—যা দেশের ভাবমূর্তি বিশ্বদরবারে আরও উজ্জ্বল করবে।

বিস্তারিত...

তফসিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

মনোনয়ন দাখিলের শেষ সময় ৩০ ডিসেম্বর

আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ তফশিল ঘোষণা করেন।

বিস্তারিত...

১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে আসন্ন নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন তিনি।

বিস্তারিত...

নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন সিইসি

জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা শুরু করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বিস্তারিত...

জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন সিইসি

জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা শুরু করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এই ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশে নির্বাচনী কার্যক্রম শুরু হলো।

বিস্তারিত...

জোট করলেও নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে: হাইকোর্ট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে অংশগ্রহণ করলেও স্ব স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধানের বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে জোট করলেও সব দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪