তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর দেওয়া রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা হয়েছে। আইন অনুযায়ী, ৬০ দিনের মধ্যে এই আপিল নিষ্পত্তির বিধান রয়েছে। প্রসিকিউশন আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যেই আপিলের শুনানি ও নিষ্পত্তি হবে। অবকাশকালীন ছুটির পর বিষয়টি চেম্বার আদালতে উপস্থাপন করা হবে।
রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা হলে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মুনিরুজ্জামান এ আবেদন করেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি, ডাকসু ভিপি সাদিক কায়েম। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরুর দাবি জানিয়েছেন তিনি।
সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা অভিযোগ মামলা হিসেবে রেকর্ড হয়েছে। এ মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফিতার দেখানো হয়েছে।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব, আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা করেন। মামলায় ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিমসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। পল্টন থানার ইন্সপেক্টর ইয়াসিন মিয়া এই মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। সোমবার ( ১৫ ডিসেম্বর ) দুপুর ১টা ৫৫ মিনিটে ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দর থেকে উড্ডয়ন করে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। দুপুর সোয়া ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়ার উদ্দেশে তাকে এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়। এরইমধ্যে অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে পৌঁছে গেছে।
গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বের করে নেওয়া হয়।
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার চিকিৎসার সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। এমনটাই জানালেন, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তারা এই সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করবে।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সব ধরনের সংশয় ও দুশ্চিন্তা দূর করার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, সুদানের কাদুগ্লিতে জাতিসংঘের ঘাঁটিতে বাংলাদেশি শান্তিরক্ষীদের লক্ষ্য করে চালানো হামলা সম্পূর্ণ অন্যায্য। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
সাংবাদিক আনিস আলমগীর গোয়েন্দা পুলিশের কিছু বিষয় জিজ্ঞাসাবাদে উত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।
গতকাল রোববার রাত পর্যন্ত গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, মানব পাচারে জড়িত চক্রের দুই সহযোগী, সন্দেহভাজন শুটার ফয়সালের স্ত্রী, শ্যালক ও প্রেমিকা। তদন্তসংশ্লিষ্ট একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে।