| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতিমাসের মতো দেশে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করার কথা ছিল আজ। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপাতত তেলের দাম বাড়ানো হবে না।

বিস্তারিত...

তন্ত্র-মন্ত্রের মাধ্যমে আসা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় ভুয়া অন্তর্ভুক্তি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেছেন, ‘তন্ত্র-মন্ত্র’ বা জালিয়াতির মাধ্যমে যারা মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্ত করে অবৈধ সুবিধা নিয়েছেন, তাদের শিগগিরই চিহ্নিত করে জাতির সামনে উপস্থাপন করা হবে।

বিস্তারিত...

চিকিৎসকদের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত...

জাতীয় সংসদের অধিবেশন চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পঞ্চম দিনের বৈঠক আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশনকক্ষে শুরু হয়েছে।

বিস্তারিত...

স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রাজধানীতে স্কুল চলাকালীন সময়ে সৃষ্টি হওয়া যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা বের করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। মঙ্গলবার (৩১ মার্চ ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বিস্তারিত...

দেশে জ্বালানির মজুতের সর্বশেষ তথ্য জানালো জ্বালানি বিভাগ

দেশে বর্তমানে পেট্রোল, ডিজেল, অকটেন ও জেট ফুয়েলের মজুত পর্যাপ্ত রয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

বিস্তারিত...

ভারত থেকে এসেছে আরও ৭ হাজার টন ডিজেল

দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ভারত থেকে ৭ হাজার টন ডিজেলের নতুন চালান পৌঁছেছে। পার্বতীপুর পদ্মা ওয়েল পিএলসি রেলহেড ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) আহসান হাবিব চৌধুরী জানান, মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় এই চালান ডিপোতে পৌঁছেছে।

বিস্তারিত...

ফিলিং স্টেশনে নিরাপত্তা ও তেল সরবরাহ নিশ্চিতসহ ৮ দাবি

ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা এবং বাস্তবতার নিরিখে সামঞ্জস্যপূর্ণ তেল সরবরাহ নিশ্চিত করাসহ ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন

বিস্তারিত...

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রস্তাব

সংস্কৃতি মন্ত্রণালয় প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, সংগীত শিক্ষক নির্বাচনের দায়িত্ব নেবে সংস্কৃতি মন্ত্রণালয়, আর বেতন-ভাতা দেবে শিক্ষা মন্ত্রণালয়।

বিস্তারিত...

শাপলা চত্বর হত্যাযজ্ঞ, ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জলিল

২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞ-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে ট্রাইব্যুনালে হাজির করা হবে

বিস্তারিত...

রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে দীর্ঘ সারি

মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের সারি পাম্পে দীর্ঘ হয়েছে, যা রাজধানীর একাধিক সড়কে ব্যাপক যানজট সৃষ্টি করেছে। আশপাশের এলাকায়ও এর প্রভাব পড়ছে।

বিস্তারিত...

জ্বালানি তেলের নতুন মূল্য আজ ঘোষণা হতে পারে

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করতে যাচ্ছে সরকার। নিয়মিত মাসিক সমন্বয়ের অংশ হিসেবে মঙ্গলবার (৩১ মার্চ) নতুন দাম ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিস্তারিত...

২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার ২৬ দিনে

দেশজুড়ে অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে গত ৩ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ২৬ দিনে মোট ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে

বিস্তারিত...

জ্বালানি সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

দেশে চলমান বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় শিক্ষা খাতে নতুন উদ্যোগ নেয়ার কথা ভাবছে সরকার। সারা দেশের স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি আংশিকভাবে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪