মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ( ২৬ মার্চ ) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে তারা কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির রেশ কাটতে না কাটতেই আবারও টানা তিন দিনের ছুটির সুযোগ পেলেন সরকারি চাকরিজীবীরা
দেশের সাতটি অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কায় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
এই প্রাঙ্গণ, এই স্মৃতির মিনার, যেখানে প্রতিফলিত হচ্ছে জাতির সূর্য সন্তানদের ত্যাগ, সাহস আর ভালোবাসা। শহিদদের প্রতি শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন, সাভারের জাতীয় স্মৃতিসৌধ
জাতির গৌরবময় ইতিহাসের অন্যতম অধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনায় অধিকাংশ বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান ও ‘জুলাই জাতীয় সনদ’কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং বিশেষ করে ‘জুলাই সুরক্ষা’ সংক্রান্ত চারটি অধ্যাদেশের বিষয়ে সব সদস্য একমত হয়েছেন।
রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগের একটি দল।
আসন্ন জাতীয় দিবসকে সামনে রেখে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। ইতোমধ্যে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন হয়েছে।
১৯৭১ সালের ২৫ মার্চের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের মুক্তি এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বার্তা পাঠ করে শোনানো হয়।
গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই বিশেষ কমিটি গঠন করা হয়। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে। কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে, তা যাচাই-বাছাই করে সুপারিশ প্রদান করবে কমিটি।
সরকারি পরিকল্পনা অনুযায়ী সবকিছু স্বাভাবিকভাবে চললে জ্বালানি নিয়ে কোনো সংকট মোকাবেলা করতে হবে না। তাছাড়া এই মুহূর্তে জ্বালানি কোনো সংকট নেই বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।