| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ; উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে রাজধানীতে নানা আয়োজন গ্রহণ করা হয়েছে। আগামী ২৬ মার্চ সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

ভারত থেকে জ্বালানি আমদানিতে গ্রিন সিগন্যাল মিলেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দেওয়ায় বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ। এ প্রেক্ষাপটে প্রতিবেশী ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বিস্তারিত...

রাতের ভোটের নির্বাচন ফ্যাসিস্ট শক্তির পালানোর শর্ত তৈরি করেছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাতের ভোটের নির্বাচনই ৫ আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পালানোর শর্ত পূরণ করেছে। তিনি জানান, অতীতের ‘নিশিরাতের নির্বাচন’ ও ফ্যাসিস্ট শাসনামল থেকে প্রাপ্ত শিক্ষা বর্তমান সরকার ধারাবাহিকভাবে চর্চা করবে। ইতিহাসের চর্চা করার মধ্যে দিয়েই সঠিক সুশাসনের গতি নির্ভর করে।

বিস্তারিত...

জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক একটি মানহানির মামলায় জামিন পেয়েছেন।

বিস্তারিত...

জেট ফুয়েলের দাম বাড়লো লিটারে ৯০ টাকা

দেশে জেট ফুয়েলের দাম বড় ধরনের বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে, যা দেশের বিমান পরিবহন খাতে বড় প্রভাব ফেলতে পারে।

বিস্তারিত...

বিদেশগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী

বিদেশে উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের জন্য ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সির বাধা কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর এ কথা জানান।

বিস্তারিত...

দেশের জ্বালানি আমদানিতে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বলেন, যুদ্ধের প্রেক্ষাপট, ব্যাংকিং ও শেয়ারবাজারের চ্যালেঞ্জ, ট্যাক্স ও জিডিপি সব বিষয়গুলো আলোচনার মধ্যে এসেছে। সরকার মাত্র এক মাস হলো দায়িত্বে এসেছে, তার মধ্যেই রমজান ও যুদ্ধ শুরু হয়েছে। তবু জ্বালানি সংকট সত্ত্বেও দেশের পরিবহন বা দ্রব্যমূল্যে সমস্যা হয়নি। এটি আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনার ফল।

বিস্তারিত...

আরও ২ আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

ঢাকার দুই আসন ঢাকা-৪ ও ঢাকা-১৬ এর ব্যালট পেপার, রেজাল্ট শিট এবং অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের মামলার প্রেক্ষিতে এসেছে।

বিস্তারিত...

ঈদুল ফিতরের ছুটি শেষে নির্বাচন কমিশনের পুনর্মিলনী সভা

সভায় মূলত ঈদের শুভেচ্ছা বিনিময় এবং পরবর্তী দাপ্তরিক কাজের গতিশীলতা বাড়ানোই লক্ষ্য ছিল। নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, সভায় বর্তমান নির্বাচনী পরিস্থিতি, ঝুলে থাকা প্রশাসনিক সিদ্ধান্ত এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক রোডম্যাপ নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হতে পারে।

বিস্তারিত...

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইযোদ্ধাদের ইনডেমনিটি দেয়া হয়েছে, সেটি আমরা গ্রহণ করব। এছাড়া বিগত সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, সেগুলো পরিবর্তনের বিষয়েও আলোচনা হবে। সব বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। মঙ্গলবার ( ২৪ মার্চ ) সকালে সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

জুলাইয়ের জনআকাঙ্খা ধারণ করবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারাবদ্ধ। জুলাইয়ের জনআকাঙ্খা ধারণ করবে বিএনপি। সব বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিস্তারিত...

হঠাৎ করে বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে: জ্বালানিমন্ত্রী

ঈদের পর জ্বালানি পরিস্থিতি নিয়ে জনগণকে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে এবং অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত তেল সংগ্রহ না করার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন।

বিস্তারিত...

ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য

পবিত্র ঈদুল ফিতরের টানা ৭ দিনের ছুটি শেষ। খুলেছে বাংলাদেশ সচিবালয়সহ সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। ছুটি শেষে কর্মস্থলে ফিরে কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আমেজ ভাগাভাগি করছেন।

বিস্তারিত...

জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ মঙ্গলবার (২৪ মার্চ) অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এ বৈঠক বসার কথা রয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪