ঈদকে সামনে রেখে রাজধানীর বাজারে মাংসের দাম বেড়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর নিত্যপণ্যের বাজারে গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকায়। ব্রয়লার মুরগির কেজি ২৩০ টাকায় এবং সোনালী মুরগি ৩৮০ থেকে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব এবার সরাসরি পড়েছে বাংলাদেশের আকাশপথে। নিরাপত্তা ঝুঁকির কারণে একাধিক দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।
আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানী ছেড়ে গ্রামের বাড়ির পথে ছুটছেন ঘরমুখো মানুষ। ভোর থেকেই সড়ক, রেল ও নৌপথে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দে দীর্ঘ ভোগান্তিকেও যেন হাসিমুখেই মেনে নিচ্ছেন যাত্রীরা।
বাগেরহাটে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির-এর বাড়িতে চুরির যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে জেলা পুলিশ।
তিনি জানান, ঈদের দিন সকাল ১০টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর আগে প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন এবং সেখান থেকে সরাসরি যমুনায় উপস্থিত হবেন।
সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, দেশের গণপরিবহনে নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। বরং কিছু ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়েও ২০–৩০ টাকা কম নেওয়ার ঘটনাও ঘটছে।
নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার নিশ্চিত করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, নারীর সমঅধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারবদ্ধ।
ইরানে অবস্থানরত দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে উদ্যোগ নিয়েছে সরকার। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার থেকেই এ কার্যক্রম শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনকে কেন্দ্র করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদ বিষয়ক কার্যক্রম পরিচালনায় বিস্তারিত নির্দেশনা জারি করেছে সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
সৌদি আরব-এ মিসাইল হামলায় আহত এক বাংলাদেশি প্রবাসী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম আব্দুল্লাহ আল মামুন (৩৫)। তিনি গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অপচয় কমাতে এর সংস্কার কাজে বাড়তি খরচ হচ্ছে না বলে জানিয়েছেন গণপূর্তের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী
ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ১২৭টি চালু কারখানার মধ্যে দুই হাজার ৮০টি পোশাক কারখানা ঈদ বোনাস পরিশোধ করেছে
কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারি গণপরিবহন হওয়ায় জনসাধারণের স্বার্থে শুধু ঈদুল ফিতরের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে।ঈদের পরের দিন থেকে যথারীতি র্নিধারিত সময়সূচী অনুযায়ী মেট্রো ট্রেল চলাচল করবে
প্রতিমন্ত্রী জানান, চাঁদাবাজি, মাদক ও দখলমুক্ত সমাজ গঠনের জন্য প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, তা বাস্তবায়নে এসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্তদের শাস্তির আওতায় আনা হবে।