দেশের ১৮ তম নতুন অ্যাটর্নি জেনারেল হয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজ (বুধবার, ২৫ মার্চ) এ তথ্য জানানো হয়।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহে বাধা দেখা দিয়েছে, যা আমদানিনির্ভর দেশগুলোকে সরাসরি প্রভাবিত করছে। বাংলাদেশও এর বাইরে নয়। দেশের জ্বালানির মজুত বর্তমানে মাত্র ২০ শতাংশ, যা দিয়ে চলা সম্ভব ৮–১২ দিন।
এতে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৬৪ জন কর্মকর্তাকে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’ এর বিধি ৫(বি) অনুযায়ী সিনিয়র স্কেল (সিনিয়র সহকারী সচিব) পদে (জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর ষষ্ঠ গ্রেড: টাকা ৩৫,৫০০-৬৭,০১০/-) পদোন্নতি প্রদান করা হলো।
দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে জনগণকে আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে পদযাত্রা কর্মসূচি ‘শোক থেকে শক্তি: অদম্য পদযাত্রা’
জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, এ সংক্রান্ত একটি আইন আগামী সংসদ অধিবেশনে পাস করা হবে।
দেশের বিদ্যমান জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ অংশ নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৯টা ২ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছে কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।
আজ ভয়াল ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালে এই দিনটি ছিল বাঙালি জাতির জীবনে এক বিভীষিকাময় রাত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যবহৃত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন-কে প্রেষণে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার চাকরি রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
জাতীয় সংসদের নবগঠিত বিশেষ কমিটি মঙ্গলবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত প্রথম বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি হওয়া গুরুত্বপূর্ণ ৪০টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করেছে।
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে মানব পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ভারতে যারা পালিয়ে আছে, তাদের ফেরত আনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে ইতোমধ্যেই কথা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।