যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানছে এমন প্রেক্ষাপটে সব জাহাজের জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথ এই হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হলো
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিয়ে ইরানের জনগণের উদ্দেশে রেজা শাহ পাহলভী বলেন ‘তোমাদের স্বাধীনতার সময় এসে গেছে।’
রানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুসংবাদ পাঠ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক। সরাসরি সম্প্রচারে বিবৃতি পড়ার সময় তার কণ্ঠ হয় রুদ্ধ চোখের পানি মুছতে দেখা যায় তাকে
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে
ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে ‘সবচেয়ে ভয়াবহ আক্রমণাত্মক অভিযান’ শুরু করতে যাচ্ছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে ‘সবচেয়ে ভয়াবহ আক্রমণাত্মক অভিযান’ শুরু করতে যাচ্ছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে প্রধান করে তিন সদস্যের ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ গঠন করেছে ইরান
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্যতম প্রধান রাজনৈতিক উপদেষ্টা এবং দেশটির জাতীয় প্রতিরক্ষা পরিষদের সচিব হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা আলী শামখানি এবং আইআরজিসি-এর কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবেন তা নিয়ে ইতিমধ্যে শুরু হওয়া আলোচায় মোজতাবা খামেনি, আলীরেজা আরাফি, মোহাম্মদ মেহদি মিরবাঘেরি , হাসান খোমেনি ও হাশেম হোসেইনি বুশেহরি এই ৫ জনের নাম
ইরানর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস
দক্ষিণ ইরানে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলার ঘটনায় পাঁচ শিক্ষার্থীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই সময় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম
সৌদি আরবের রাজধানী রিয়াদ-এ একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাব দিতে পাল্টা মিসাইল হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার পরে দেশের বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হামলার উৎস শনাক্ত করেছে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অফিস টার্গেট করে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ ঘটনার পর তেহরান ত্যাগ করে নিরাপদ স্থানে সরে গেছেন খামেনি। তার বর্তমান অবস্থান সরকারিভাবে গোপন রাখা হয়েছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ পদক্ষেপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী, বেলা সাড়ে ১২টার দিকে বিস্ফোরণগুলি তেহরানের কেন্দ্রীয় এলাকায় গৃহীত লক্ষ্যবস্তুর দিকে লক্ষ্য করে আঘাত করা হয়েছে, যার একটি ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অফিসের কাছাকাছি এলাকা।