ইরানে হামলা চালানোর পর সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে বেসামরিক বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দেশটির পরিবহন ও সড়ক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মিরি রেগেভ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার ( ২৮ ফেব্রুয়ারি ) এ হামলা চালানো হয়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ তথ্য জানিয়েছেন।
অধিকৃত পূর্ব জেরুজালেমে রমজানের দ্বিতীয় জুমায় কড়া নিরাপত্তা সত্ত্বেও আল আকসা প্রাঙ্গণে অন্তত ১ লাখ ফিলিস্তিনি মুসল্লি নামাজ আদায় করেছেন। যদিও যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় উপস্থিতি কম ছিল, তবুও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল চোখে পড়ার মতো ছিল।
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরীসহ শক্তিশালী নৌবহর মোতায়েন করে হামলার জন্য প্রস্তুত রয়েছে এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সদর দপ্তরে কারিগরি পর্যায়ে দুই পক্ষের বৈঠক রয়েছে এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী সপ্তাহে ইসরায়েল সফরে যাচ্ছেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে
শুক্রবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে এক সাংবাদ সম্মেলনে সাংবাবিদকের কাছে এই সংঘাতে নিজের অবস্থান এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র
বলিভিয়ার জাতীয় মুদ্রা বলিভিয়ান বলিভিয়ানোতে পরিপূর্ণ একটি সামরিক কার্গো বিমান দক্ষিণ আমেরিকা মহাদেশের রাষ্ট্র বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে
পাকিস্তানের সেনাদের লক্ষ্য করে আবারও পাল্টা হামলা শুরু করেছে আফগানিস্তান। দেশটির খোস্ত প্রদেশের মুখপাত্র মুস্তাগফের গুরবাজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন।
আফগানিস্তানে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা জানান।
এর আগে বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তান-এর মধ্যে সংঘাত শুরু হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাক-আফগান সীমান্তবর্তী ডুরান্ড লাইন এলাকায় পাকিস্তানি সেনাচৌকিগুলো লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তিনটি শহরে আফগানিস্তান থেকে ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পাকিস্তান দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন ভূপাতিত করেছে এবং এতে কোনো জানমালের ক্ষয়ক্ষতি হয়নি।
শুক্রবার দুপুরে কোলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় দুপুরে শহরের উত্তর থেকে দক্ষিণ কোলকাতায় কয়েক সেকেন্ড ধরে কেঁপে ওঠে বহুতো ভবন।
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ের চার মাসের কম সময়ের মধ্যে দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেছেন জোহরান মামদানি
গত সপ্তাহে আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বিমান হামলার জেরে পাল্টা আঘাত হেনেছে আফগানিস্তান। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন স্থানে অতর্কিত হামলা চালানো হয় বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।
সীমান্তে হামলা চালিয়ে পাকিস্তানি সেনাদের হত্যা ও কয়েকজনকে অপহরণের ঘটনার জেরে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ নামে সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। দেশটির বিমান বাহিনী ও স্থলবাহিনীর যৌথ অভিযানে ইতোমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে।
পাক-আফগান সীমান্তের ডুরান্ড লাইনে পাকিস্তানি সেনাচৌকিতে হামলার পর আফগানিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। ‘অপারেশন গজব-লিল হক’ নামে এই অভিযানের ঘোষণা দেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।