পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলার মধ্যেই দেশটিতে আবারও জোরালো হয়ে উঠেছে জেন-জি প্রজন্মের সরকারবিরোধী বিক্ষোভ। রাজধানী তেহরানে এ টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করেছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।
নিজেদের বিয়ের দিন দুই বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য পরিবারে নেমে এসেছে শোকের ছায়া
শুধু ভোটার তালিকা থেকেই নয়, আগামী পাঁচ বছরের মধ্যে দেশ থেকেও অনুপ্রবেশকারীদের অস্তিত্ব মুছে ফেলা হবে বলে হুমকি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ইউক্রেনকে দুই দিনের সময়সীমা বেঁধে দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, ইউক্রেন যদি তার ভূখণ্ড দিয়ে রুশ তেলের প্রবাহ পুনরায় শুরু না করে, তাহলে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে জরুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই বৃহৎ সামরিক মহড়ার অংশ হিসেবে প্রথমবারের মতো সমুদ্রভিত্তিক দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সায়াদ-৩জি উৎক্ষেপণ করেছে ইরাণ
আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী। আফগান সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, দুটি প্রদেশে এ হামলা পরিচালনা করা হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি দেশটির সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণার পর ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্রে প্রণীত বাণিজ্য আইন (ট্রেড অ্যাক্ট ১৯৭৪)-এর ১২২ ধারা অনুযায়ী অস্থায়ীভাবে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করে এ বিষয়ক একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প
লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরাইলের বিমান ও ড্রোন হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন কমান্ডারসহ অন্তত ১২ জন নিহত হয়েছে
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে একটি নৌযানে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করা হয়েছে
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে একের পর এক দেশের ওপর শুল্ক আরোপ করে চলেছেন তা তার এক্তিয়ার বহির্ভূত। এর মাধ্যমে ট্রাম্পের শুল্কনীতিতে এবার বড় আঘাত এলো দেশটির সর্বোচ্চ আদালতের তরফ থেকে
সকালে আটকের পর সন্ধ্যায় মুক্তি পেয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে কয়েক মাস ধরে নিজ দেশে তীব্র সমালোচনার মধ্যে ছিলেন সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর। এই অভিযোগে তার প্রিন্স উপাধি ও সম্মাননাও বাতিল করেন বড় ভাই ও রাজা তৃতীয় চার্লস।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তিতে পৌঁছাতে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। বৃহস্পতিবার এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের জন্য “খারাপ পরিণতি” অপেক্ষা করছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে মোট ৩ হাজার ২৯৬ জন বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার। দেশটির শীর্ষ নেতৃত্ব আলাদাভাবে এই সাধারণ ক্ষমার ঘোষণা দেন।
বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প