সৌদি আরব ওমরাহ পালনকারী হজযাত্রীদের সংখ্যার ক্ষেত্রে একটি নতুন রেকর্ড ঘোষণা করেছে
কিউবার জলসীমায় বিনা অনুমতিতে প্রবেশকারী একটি মার্কিন স্পিডবোড-কে লক্ষ্য করে কিউবার কোস্টাগার্ড গুলি চালালে স্পিডবোটের আরোহীদের মধ্যে চার জন নিহত এবং কিউবার কোস্টগার্ডের একজন কমান্ডারসহ ৬ জন আহত হয়েছেন
বিভিন্ন প্রতারণাপূর্ণ কৌশলের মাধ্যমে এই যুদ্ধে আফ্রিকার নাগরিকদের টেনে আনছে রাশিয়া। আফ্রিকার তরুণ-যুবকদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়া থেকে বিরত রাখতে ঘানা এবং আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়ন কাজ করবে।
ফিলিস্তিনের গাজায় চলমান রক্তপাত ও ধ্বংসযজ্ঞের মধ্যেই দুই দিনের সফরে ইসরায়েল যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে তার এই সফর। গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যখন তীব্র বিভাজন চলছে, তখন মোদির এ সফর কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটক-এর রাজধানী বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে কর্ণাটক রাজ্য পুলিশ। আটকদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানা গেছে।
ইরানের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দুই পাইলটসহ চারজন নিহত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। প্রাণ হারানো অপর দুই ব্যক্তি স্থানীয় ব্যবসায়ী। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দেশটির ইসফাহান প্রদেশের দোরচেহ শহরে এ দুর্ঘটনা ঘটে।
দ্য হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটারদের নেবে না ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই লেবাননে যুক্তরাষ্ট্র নিজেদের দূতাবাসের অধিকাংশ কর্মকর্তা-কর্মীকে ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়
পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের হোটেল বুকিংয়ের ওপর জারি করা দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় হোটেল মালিকদের সংগঠন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসলামাবাদের পাকিস্তান ইন্সটিটিউট অব মেডিক্যাল সাইন্সেস (পিআইএমএস)-এ চোখের চিকিৎসার দ্বিতীয় ধাপ সম্পন্ন করেছেন
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের মাত্র চার মাস বাকি থাকতেই মেক্সিকোয় কার্টেল সহিংসতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মেক্সিকোকে বিশ্বকাপের আগে প্রমাণ করতে হবে, তারা নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে সক্ষম।
সুপ্রিম কোর্টের নির্দেশে বিভিন্ন দেশের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে অতিরিক্ত শুল্ক আরোপ তা সংগ্রহ করা বন্ধ করছে যুক্তরাষ্ট্র
ভারতের ঝাড়খণ্ডের চাতরা জেলায় এয়ার অ্যাম্বুলেন্স ভিটি-এজেভি সাতজন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য ঘটনাস্থলে জেলা প্রশাসনের অনুসন্ধান ও উদ্ধারকারী দল পৌঁছেছে
নেপালের ধাদিং জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস নদীতে উল্টে পড়ে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। রোববার গভীর রাতে গাজুরি এলাকায় ত্রিশুলি নদীতে এ দুর্ঘটনা ঘটে।