রুশ তদন্ত কমিটির বরাতে জানা গেছে, থানার সামনে দাঁড়িয়ে থাকা এক সন্দেহভাজন ব্যক্তির কাছে গেলে তিনি সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটান। এতে ঘটনাস্থলেই ট্রাফিক পুলিশের দুই সদস্য ও পুলিশের গাড়ির পাশে থাকা এক বেসামরিক ব্যক্তি নিহত হন।
তুরস্কে একটি বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ নিহত হয়েছেন। একই ঘটনায় দেশটির আরও চারজন সরকারি কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।
শেখ ফয়সল নোমান ১৪২২ হিজরির ২০০১ সাল থেকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত হয়ে দীর্ঘ সময় ধরে বংশপরম্পরায় এই সম্মানিত দায়িত্ব পালন করার সৌভাগ্য অর্জন করেছিলেন। তার সুমধুর আজান ও গভীর ধর্মীয় নিষ্ঠা বিশ্বের লাখো মুসলমানের হৃদয়ে বিশেষ স্থান করে নেয়।
অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া বাজারে আতপ চালের চাহিদা বেড়ে যাওয়ায় আরও আতপ চাল আনা হবে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভ চলছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভেতরে ঢোকার চেষ্টা করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তাবাহিনী সক্রিয় রয়েছে।
নৌবাহিনী আরও জানায়, বিমানটি ‘মিশু অ্যান্ড মাউ ফাউন্ডেশন’-এর সঙ্গে সমন্বয়ে একটি চিকিৎসা মিশনে অংশ নিচ্ছিল। সংস্থাটি গুরুতর দগ্ধ শিশুদের জরুরি চিকিৎসার জন্য গ্যালভেস্টনের একটি শিশু হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজে সহায়তা করে থাকে।
ইউক্রেনের কৃষ্ণ সাগরের গুরুত্বপূর্ণ বন্দর নগরী ওডেসায় রুশ বাহিনীর হামলায় বিদ্যুৎ সংকটে পড়েছে হাজারো মানুষ। সোমবার (২২ ডিসেম্বর) গভীর রাতে চালানো এই হামলায় বন্দর ও জ্বালানি অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ওডেসা অঞ্চলে এটি ছিল দ্বিতীয় হামলা।
স্থানীয় সময় সোমবার মধ্যরাতে ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভাতে এক যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিয়ানো জানিয়েছেন ৩৪ জন যাত্রী বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটের ব্যারিয়ারে ধাক্কা খেয়ে পাশে ছিঁটকে পড়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।
কৃষ্ণ সাগর তীরবর্তী রাশিয়ার ক্রাস্নোদার অঞ্চলে ভোলনা এলাকা কের্চ প্রণালীর কাছে অবস্থিত এবং ক্রাইমিয়া সেতুর খুব কাছাকাছি ড্রোন হামলায় ইউক্রেনের দুটি জাহাজ ও দুটি জেটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভোলনা এলাকায় প্রায় ১ হাজার ৫০০ বর্গমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়ে, যা সকাল পর্যন্ত জ্বলছিল।
গ্রিসের দক্ষিণাঞ্চলের গাভদোস দ্বীপসংলগ্ন সমুদ্র থেকে একটি মাছ ধরার নৌকা থেকে ৫৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ৪৩৭ জন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে স্থানীয় কোস্টগার্ড কর্তৃপক্ষ (লিমেনার্কিও)।
তপ্ত মরুভূমির দেশ সৌদি আরব এবার সাক্ষী হলো এক বিরল প্রাকৃতিক ঘটনার। দেশটির উত্তরাঞ্চলে তুষারপাত হয়েছে, যা স্থানীয় বাসিন্দা ও আবহাওয়াবিদদের কাছেও বিস্ময়কর। বরফের চাদরে ঢেকে গেছে পাহাড়ি এলাকা, নেমে গেছে তাপমাত্রা হিমাঙ্কের নিচে।
সুদানের উত্তর দারফুর প্রদেশের একটি ব্যস্ত বাজারে ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় উদ্ধারকারী সংগঠনগুলোর বরাতে এ তথ্য জানা গেছে। চলমান গৃহযুদ্ধের মধ্যে এই হামলা দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে।
রণধীর জয়সওয়াল জানান, ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার (২০ ডিসেম্বর) প্রায় ২০-২৫ জন তরুণ বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়ে স্লোগান দেন এবং বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার দাবি তোলেন। তবে কোনো সময়ই হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা বা নিরাপত্তাজনিত পরিস্থিতির সৃষ্টি হয়নি।